Deleted
প্রকাশ : মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উৎসুক জনতা ও নেতাকর্মীদের ভিড়ে এভারকেয়ারের প্রবেশ পথে বিঘ্ন

উৎসুক জনতা ও নেতাকর্মীদের ভিড়ে এভারকেয়ারের প্রবেশ পথে বিঘ্ন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় জমিয়েছেন হাজারো উৎসুক মানুষ ও দলটির নেতাকর্মীরা। সেখানে কেউ কেউ মোবাইল বের করে ফটোশুট করছেন, কেউ লাইভ দিচ্ছেন, আবার কেউ সেলফি তুলে কিছুক্ষণ পরপর ফেসবুকে আপডেট দিচ্ছেন।

হাসপাতালের সামনে এই ভিড়ের কারণে বারবার বন্ধ হয়ে যাচ্ছে হাসপাতালটির সামনের মূল সড়ক। এ অবস্থায় নিরাপত্তা ও রোগীসেবায় বিঘ্ন ঘটতে পারে বলে পুলিশ এবং হাসপাতাল–সংশ্লিষ্টরা বারবার ভিড় সরিয়ে দিতে বাধ্য হচ্ছেন। আজ (মঙ্গলবার) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বসুন্ধরা এলাকার এভারকেয়ার হাসপাতালের সামনে এই চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের ঠিক প্রধান ফটকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। বিশেষ নিরাপত্তায় নিযুক্ত হওয়া এসএসএফসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। পুরো এলাকাজুড়ে অবস্থান নিয়েছেন বিএনপির হাজারো নেতাকর্মী, সঙ্গে রয়েছেন উৎসুক জনতাও। হাসপাতালের মূল ফটকের সামনে দফায় দফায় ফটোশুট ও সেলফি তুলতে দেখা গেছে বিভিন্ন বয়সী মানুষকে। কেউ হাসপাতালের সাইনবোর্ডকে ব্যাকগ্রাউন্ড ধরে সেলফি তুলছেন, কেউ ভিডিও করে “এভারকেয়ার লাইভ আপডেট” বানাচ্ছেন, আবার কেউ গেটের সামনে টিকটক স্টাইলের ক্লিপ করছেন।

নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রিয় নেত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে অনেকেই ঢাকার বাইরে থেকে এসেছেন। তবে উৎসুক জনতার অতি আবেগ আর বাড়াবাড়িতে ক্ষুব্ধ তাদের অনেকেই।

রাজধানীর বাড্ডা এলাকা থেকে এসে এভারকেয়ার হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছবি তুলছিলেন সাইদুর রহমান নামে এক ব্যক্তি। তিনি বলেন, "ফেসবুকে নানারকম খবর ছড়িয়ে পড়ায় বাসায় আর থাকতে পারছিলাম না। তাই বিকেলের দিকে একটু দেখতে এলাম। যদিও ভিড় করা ঠিক না, তবুও কেমন জানি টান লাগে।"

এদিকে উৎসুক জনতাকে সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। হাসপাতালের রোগী পরিবহন ও জরুরি সেবা যেন ব্যাহত না হয়, সেই জন্য পুলিশের সদস্যরা সারাক্ষণ টহল দিচ্ছেন এবং দাঁড়িয়ে থাকা কিংবা ছবি তুলতে থাকা মানুষদের বারবার সরে যেতে বলছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য বলেন, "মানুষের ভিড় হলে অ্যাম্বুলেন্স প্রবেশ–বাহিরে সমস্যা হয়। আমরা অনুরোধ করছি ভিড় না করতে। কিন্তু অনেকে ছবি তুলতেই আসছেন।"

হাসপাতাল কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে অস্বস্তি প্রকাশ করেছে। অতিরিক্ত ভিড় ও ক্যামেরার ফ্ল্যাশ রোগীসেবা বা হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে বলে জানানো হয়েছে।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক উদ্যোগে মারিশ্যা জোন

1

খালেদা জিয়ার আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

2

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

3

তেঁতুলিয়ায় শীতের দাপট, তাপমাত্রা ১৩ ডিগ্রি

4

খুলনায় এনসিপি নেতাকে হত্যাচেষ্টা: দুই অভিযুক্ত গ্রেফতার

5

দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি: হাইকোর্ট

6

বাড়ল ইমরান খান ও তার স্ত্রীর শাস্তি

7

ঢাকার বিষাক্ত বাতাসে শ্বাসকষ্ট: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে

8

বদরগঞ্জে সারের গুদামে হামলা, লুটপাট: থানায় হত্যার হুমকির অভি

9

৭ ডিসেম্বরের পর নির্বাচনী তফসিল ঘোষণা : ইসি আনোয়ারুল

10

গণভোটে ‌‘হ্যাঁ’ ভোট যেসব বিষয়ে সমর্থন করবে

11

মেজর আখতারের পর বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের জামায়াতে যোগ

12

সংস্কার ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাকা দলগুলোর সঙ্গে জ

13

রাজপথে দাঁড়াতেই পারেনি ফ্যাসিবাদীরা: গোলাম পরওয়ার

14

মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ: আজ থেকে ইসিতে করা যাবে আপিল

15

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, ‘না’ বললেন মাহফুজ আলম

16

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দশম

17

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি

18

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের ‘শুল্ক আক্রম

19

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: খালাসহ খুলনায় ২ জন গ্রেফতার

20
সর্বশেষ সব খবর