Ziaur Rahman Bokul
প্রকাশ : শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরে গোসল করা নিয়ে বিরোধের জের ধরে রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। 


শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।


স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে হাওলাপাড়া গ্রামের তাইম তার কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে ছোট দেওয়ান পাড়া গ্রামের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় ছোট দেওয়ান পাড়া গ্রামের শাকিল ও শিপনসহ কয়েকজন হাওলাপাড়া গ্রামের তাইম ও তার বন্ধুদের মারধর করে। এরই জের ধরে রাতে ছোট দেওয়ানপাড়া ও হাওলা পাড়া গ্রামের লোকজন দেশীয় টেঁটা, বল্লমসহ দেশিয়  অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে যায়। 


এ সময় তারা রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে একে অপরের উপর হামলা চালায়। সংঘর্ষের সময় ধাওয়া পাল্টা ধাওয়া আর ইট পাটকেলের নিক্ষেপে রণক্ষেত্র হয়ে উঠে পুরো এলাকা। এক সময় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় সড়কসহ দোকানপাট। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল চিকিৎসা নিয়েছে।


সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে আইনশৃংঙ্খলা বাহিনী। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

1

নির্বাচন নয়, ভেনেজুয়েলার দায়িত্ব আমার: ট্রাম্প

2

দেশে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ

3

আবুল সরকারের মুক্তির দাবিতে শাহবাগে প্রতিবাদ অনুষ্ঠানে বাধা

4

‘দল আমার বাবাকে ৩৬৫ মামলায় ২২ বছরের সাজার মূল্য দিলো না’

5

রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের ব

6

শুটিং সেটে আহত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর

7

কাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা

8

এ বছরও হজের বিমান টিকিটের শুল্ক প্রত্যাহার করছে সরকার

9

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না, ইইউ পর্যবেক্ষক দলক

10

দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন বিএলডিপি’র (একাংশ) চেয়ারম

11

জুলাই সনদের আইনগত ভিত্তি না হলে নির্বাচন অর্থহীন : সারজিস আল

12

নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি রাজনৈতিক দল: প্রধান উপদেষ

13

বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন

14

তিন মাস পেছাতে পারে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা

15

বাড্ডায় এনসিপির অফিসে গুলি!

16

রংপুর-১ আসনে জাপার মঞ্জুম আলীর মনোনয়ন বাতিল

17

ইসলামের পক্ষে ভোট দিতে প্রস্তুত জাতি: চরমোনাই পীর

18

জুলাই সনদ সমঝোতায় ড. ইউনূসকে মধ্যস্তাকারী চায় জামায়াতসহ ৮ দল

19

বরিশাল-৫: ‘মানবতার ফেরিওয়ালা’ ডা. মনীষা চক্রবর্তীতে কাঁপছে হ

20
সর্বশেষ সব খবর