Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তারেক রহমানকে ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ হিসেবে দেখছে বিশ্ব গণমাধ্যম

তারেক রহমানকে ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ হিসেবে দেখছে বিশ্ব গণমাধ্যম

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রচার করেছে বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো। আসন্ন জাতীয় নির্বাচনের আগে তার এই ফিরে আসাকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

বিশ্বখ্যাত সংবাদ সংস্থা বিবিসি ও রয়টার্স তাদের প্রতিবেদনে তারেক রহমানকে বাংলাদেশের অন্যতম ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, “বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে এগিয়ে থাকা নেতা তারেক রহমান প্রায় ১৭ বছর পর দেশে ফিরেছেন। গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনের আগে তার এই প্রত্যাবর্তনকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।”

অনুরূপ সুর শোনা গেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার কণ্ঠেও। তারা তাদের সংবাদে উল্লেখ করেছে, “১৭ বছর নির্বাসনে থাকার পর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা এবং দক্ষিণ এশীয় দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার অন্যতম প্রতিদ্বন্দ্বী তারেক রহমান বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন। তাকে তার দলের হাজার হাজার সমর্থক স্বাগত জানিয়েছে।”

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে, তারেক রহমান এমন এক সময়ে দেশে ফিরলেন যখন বাংলাদেশের নির্বাচনী মৌসুম পুরোদমে শুরু হয়েছে। তিনি প্রায় দুই দশক ধরে দেশে আইনি জটিলতার সম্মুখীন হয়ে নির্বাসনে ছিলেন, যা এখন দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে।

এদিকে রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, তারেক রহমানের এই প্রত্যাবর্তনে বিএনপির তৃণমূল পর্যায়ের সমর্থকরা নতুন করে চাঙ্গা হয়ে উঠবে। তাকে ঘিরে দেশব্যাপী যে গণজোয়ার তৈরি হয়েছে, তা আগামী নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছে আন্তর্জাতিক এই সংবাদ সংস্থাটি। বিদেশি গণমাধ্যমগুলো তারেক রহমানের বক্তব্যে দেশবাসীকে শান্ত ও ধৈর্য ধরার আহ্বানের বিষয়টিও বিশেষভাবে তুলে ধরেছে।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকসুর ২৬ কেন্দ্রের ফল ঘোষণা, শীর্ষ তিন পদে এগিয়ে শিবির

1

যুক্তরাজ্য সফরে অক্সফোর্ড-ক্যামব্রিজে বাংলাদেশের অভিজ্ঞতা তু

2

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডাকসু নেতারা

3

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলি বর্বরতা, একদিনে নিহত ৩৩

4

বেতন বাড়ানো অন্তর্বর্তী সরকারের কাজ নয়: ড. রিপন

5

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনায় অগ্রগতি

6

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

7

গণভোটে থাকবে যে ৪ প্রশ্ন

8

রাষ্ট্রপতির কার্যালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে জাফর শরীফ

9

এক বছরে ৬২ হত্যাকাণ্ড যশোরে, বেড়েছে পিস্তল, ছুরি ও ধারালো অ

10

স্বৈরাচারী শাসনের পতনে এবার প্রকৃত ভোট হবে: রিজওয়ানা

11

ভেনেজুয়েলায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হচ্ছেন ডেলসি রদ্রি

12

মিললো রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তির পরিচয়

13

কোটালীপাড়া থানায় দুর্বৃত্তদের ককটেল হামলা, আহত ৩ পুলিশ

14

তফসিল রেকর্ডের জন্য বিটিভি-বেতারকে ইসির চিঠি

15

জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের

16

মাঝরাতে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

17

জাতি শেখ হাসিনার রায়ের অপেক্ষায়: মির্জা ফখরুল

18

মানবতাবিরোধী মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু

19

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের শিরোপা উঠবে কার হাতে ?

20
সর্বশেষ সব খবর