Deleted
প্রকাশ : বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আওয়ামী ফ্যাসিবাদীদের উপর ভর করে টিকে থাকতে চায় বিএনপি: মাসুদ

আওয়ামী ফ্যাসিবাদীদের উপর ভর করে টিকে থাকতে চায় বিএনপি: মাসুদ

নিজেদের শক্তিতে দাঁড়ানোর পরিবর্তে বিএনপি আওয়ামী ফ্যাসিবাদীদের পায়ের উপর ভর করে টিকে থাকতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

পাশাপাশি, কেউ যদি ফ্যাসিবাদীদের পুনর্বাসনের চেষ্টা করে, জনগণ নব্য ও পুরাতন ফ্যাসিবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টায় বাউফল পৌরশহরে মিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব ক্ষমতায় গেলে গণহত্যাকারী আওয়ামী লীগের সকল মামলা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণার প্রতিবাদ করে ড. শফিকুল বলেন, বিএনপি এখন একটি দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে। নিজেদের শক্তিতে দাঁড়ানোর পরিবর্তে তারা আওয়ামী ফ্যাসিবাদীদের পায়ের উপর ভর করে টিকে থাকতে চায়। জনগণ ব্যালটের মাধ্যমে তাদের এই লজ্জাজনক অবস্থার জবাব দেবে।

ড. মাসুদ আরও বলেন, গণহত্যাকারীদের সঙ্গে আপস করলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। 

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে জমায়াত নেতা বলেন, বাংলাদেশের রাজনীতি কখনোই বাইরের কারও নির্দেশে চলতে পারে না। কেউ কেউ বলেন, তাদের নেতা চাইলে ৫ আগস্টের পর রাষ্ট্রক্ষমতা নিতে পারতেন— অথচ তিনি এখনো দেশে আসাকে নিরাপদ মনে করেন না। উলটো নিজের দলের কাছে বুলেটপ্রুফ গাড়ির নিরাপত্তা চান। 

ড. মাসুদ প্রশ্ন রেখে বলেন, যিনি নিজের নিরাপত্তা দিতে পারেন না, তিনি জনগণকে কীভাবে নিরাপত্তা দেবেন?

জামায়াতের এই নেতা বলেন, ১৮ কোটি মানুষের নিরাপত্তা দিতে একমাত্র জামায়াতে ইসলামী প্রয়োজন হলে গুলির মুখে দাঁড়াবে। আমাদের নেতারা হাসিমুখে ফাঁসির মঞ্চে গেছেন, কিন্তু কখনোই দেশি-বিদেশি আধিপত্যবাদের কাছে নতি স্বীকার করেননি। ভবিষ্যতেও ভয়-ভীতি, রক্তচক্ষু কিংবা কেন্দ্র দখলের হুমকিতে আমরা পিছু হটব না। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপনিও কি ভুমিকম্পের ট্রম্যায় ভুগছেন !

1

বাসচালক থেকে প্রেসিডেন্ট: কে এই নিকোলাস মাদুরো?

2

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: মাল্টি

3

সমুদ্রে ভূমিকম্প, বাংলাদেশে সুনামির ঝুঁকি কতটা?

4

সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান

5

বেগম জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব

6

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন, নির্ভর করছ

7

নওগাঁয় বিল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

8

খুলনায় এনসিপি নেতাকে হত্যাচেষ্টা: দুই অভিযুক্ত গ্রেফতার

9

ভূমিকম্পে সারাদেশে নিহত ৫, আহত দুই শতাধিক

10

বাবা-মাকে নিয়ে নুসরাত ফারিয়ার আবেগঘন বার্তা!

11

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই কাতারে আমেরিকার বিমান প্রতিরক্

12

টঙ্গীতে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

13

গাজীপুরে কারখানার পানি পানে অসুস্থ ৩০০ শ্রমিক

14

এভারকেয়ারে এলেন জুবাইদা রহমান

15

সুপ্রিম কোর্ট প্রথমবারের মতো পূর্ণ প্রশাসনিক ও আর্থিক স্বায়ত

16

মসজিদে নববীতে নতুন ছাউনি স্থাপন

17

ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি করার আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ

18

শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান

19

বিটিআরসি ঘেরাও করে মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন

20
সর্বশেষ সব খবর