Deleted
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতেই বাংলাদেশের জন্য বিকল্প ভেন্যু খুঁজছে আইসিসি

ভারতেই বাংলাদেশের জন্য বিকল্প ভেন্যু খুঁজছে আইসিসি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। টুর্নামেন্ট শুরুর আর তিন সপ্তাহের কিছু বেশি সময় বাকি থাকলেও বাংলাদেশ দল ভারতে গিয়ে নির্ধারিত ম্যাচগুলো খেলবে কি না—সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। ক্রিকবাজের একটি প্রতিবেদন বলছে আইসিসি বিকল্প ভেন্যুর কথা ভাবছে। তবে বাংলাদেশের জোরালো দাবির পরও শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেওয়ার সম্ভাবনা খুব কম। বিকল্প ভেন্যু খোঁজা হচ্ছে ভারতেই! 

এক্ষেত্রে আইসিসি ও সহ-আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (কেসিএ) বিষয়টি জানিয়ে রেখেছে। বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও তিরুবনন্তপুরমে আয়োজনের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে টিএনসিএ ও কেসিএর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা না গেলেও জানা গেছে, তারা ম্যাচ আয়োজনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। চেন্নাইয়ের চেপক স্টেডিয়াম ইতোমধ্যেই বিশ্বকাপের ভেন্যু হিসেবে নির্ধারিত এবং সেখানে সাতটি ম্যাচ হওয়ার কথা রয়েছে। তার মধ্যে সম্ভাব্য ভারত-অস্ট্রেলিয়া ‘সুপার এইট’ ম্যাচও আছে। টিএনসিএ কর্মকর্তারা আইসিসি ও বিসিসিআইকে জানিয়েছেন, তাদের কাছে আটটি পিচ থাকায় অতিরিক্ত ম্যাচ আয়োজনেও কোনও সমস্যা হবে না।

বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ কলকাতায় তিনটি ম্যাচ খেলবে—৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে মাঠে নামার কথা টাইগারদের।

এর আগে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে স্কোয়াড থেকে পেসার মোস্তাফিজুর রহমানকে ছাড়তে নির্দেশ দেয় বিসিসিআই। এরপরই ভারতে সফর নিয়ে নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে দুই দফা চিঠি পাঠায় বিসিবি। এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও জবাব দেয়নি আইসিসি। ধারণা করা হচ্ছে, সোমবার (১২ জানুয়ারি) বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে সংস্থাটি।

তবে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট শুরুর ঠিক আগে, ৭ ফেব্রুয়ারির কাছাকাছি সময়ে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া লজিস্টিকভাবে বেশ জটিল হওয়ায় বিসিবির সেই দাবি মেনে নেওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিকে হত্যাচেষ্টা: ভারতে গিয়ে সেলফি মাসুদের

1

হাসিনাসহ সেনা কর্মকর্তাদের পরবর্তী শুনানি ৯ ডিসেম্বর

2

রাষ্ট্র পরিচালনায় সিদ্ধান্ত কার?

3

আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

4

বাড়িতে ককটেল বিস্ফোরণ, যা বললেন ডাকসু নেত্রী রাফিয়া

5

ব্রয়লার ও ডিমের বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা!

6

ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুনে পুড়ে মারা গেলেন ঘুমন্ত চা

7

তারেককে অনশন ভেঙে আইনগতভাবে আপিল করার আহ্বান জানালেন ইসি সচি

8

টেকসই বেড়িবাঁধসহ সাত দফা দাবিতে সাতক্ষীরায় নারীদের মানববন্

9

জয় বাংলা বলে কিশোরগঞ্জে মধ্যরাতে গ্রামীণ ব্যাংকে আগুন

10

রাজধানীতে ৩.৭ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে ঢাবির ৩ শিক্ষার্থী আহ

11

আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে: তারেক

12

অবশেষে দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান

13

ডেইলি স্টার ভবনের সামনে হেনস্তার শিকার নিউ এজ সম্পাদক

14

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আগুন

15

নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু

16

আলট্রাসনোগ্রামে মায়ের গর্ভে যমজ কন্যাশিশুর মারামারি!

17

মেসির জোড়া অ্যাসিস্টে শিরোপা জিতলো ইন্টার মায়ামি

18

ভারতে গোবর ও গোমূত্র দিয়ে ক্যানসারের ওষুধ তৈরির প্রকল্পে ব্য

19

জামালপুরে নারী নির্যাতন মামলায় ৪ জনের কারাদণ্ড

20
সর্বশেষ সব খবর