Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০২:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিসিবির নারী বিভাগের প্রধান হলেন রুবাবা দৌলা

বিসিবির নারী বিভাগের প্রধান হলেন রুবাবা দৌলা

নারী ক্রিকেট নিয়ে চলা নানা বিতর্কের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলাকে নারী বিভাগের প্রধানের দায়িত্ব দিয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থায়ী কমিটিগুলো পুনর্গঠনের সিদ্ধান্তের কথা জানায় বিসিবি।

গত ৬ জুন বিসিবি নির্বাচনের পরদিন বোর্ড ২৩টি স্থায়ী কমিটি বণ্টন করে। তখনো রুবাবা দৌলা বিসিবি পরিচালক হননি। চলতি মাসের ৩ তারিখ তাকে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়। এবার তিনি জাতীয় দলের সাবেক স্পিনার আবদুর রাজ্জাকের জায়গায় পেলেন নারী বিভাগের প্রধানের দায়িত্ব।

এত দিন এই বিভাগের প্রধানের দায়িত্ব পালন করা রাজ্জাককে এখন একই বিভাগের ভাইস চেয়ারম্যান করা হয়েছে। একই সঙ্গে তাকে নতুন করে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) প্রধানও করা হয়েছে।

এত দিন এইচপির প্রধান ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, তাকে এখন করা হয়েছে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। এই বিভাগের দায়িত্বে এত দিন ছিলেন স্বয়ং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। পুনর্গঠনের পর বিপিএল গভর্নিং কাউন্সিলের পাশাপাশি আমিনুলের কাছে থাকল ওয়ার্কিং কমিটির দায়িত্ব।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেঘনায় দুর্ঘটনা, দুই লঞ্চের রুট পারমিট বাতিল

1

ফজলুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দে

2

এই কম্পনে টের না পেলেও, চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়

3

৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন, জানাজা ঘিরে নিরাপত্তা জোর

4

মোটরসাইকেল থেকে ছোঁড়া গুলি লেগেছে হাদির কানের নিচে

5

প্রকৃত সংবাদকর্মীদের কল্যাণেই কাজ করছে ‘সাংবাদিক কল্যাণ ট্রা

6

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

7

অস্তিত্ব সংকটে সাভারের ‘গোলাপ গ্রাম’

8

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আটক আদেশে আতাউর রহমান বিক্রমপুরীকে

9

শেষ মুহুর্তে ১৫ আসনে প্রার্থী বদলালো বিএনপি

10

টাকা ফেরতের চাপে আইনি লড়াইয়ের পথে তিশা

11

জমা দেওয়া নথিপত্রে আয়ের তথ্যে গরমিল সারজিস আলমের

12

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হল চরমোনাইর অগ্রহায়ণ মাহফিল

13

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নির্বাচনে অংশ নিতে বা প্রচারে

14

ভোটারদের বাড়ি গিয়ে বিকাশ নম্বর নিচ্ছেন জামায়াত কর্মীরা, অভ

15

হাসিনার ফাঁসি কার্যকরের দাবিতে দক্ষিণ আফ্রিকায় প্রতিবাদ সমাব

16

আন্দোলনের মুখে বাড়িভাড়া ভাতা বাড়লো শিক্ষকদের

17

মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে তিন মাসের আটকাদেশ

18

আজ জানা যাবে শেখ হাসিনার রায় কবে

19

বাহারকন্যার অর্থায়নে ছাত্রলীগের নাশকতার চেষ্টা, গ্রেফতার ৪৪

20
সর্বশেষ সব খবর