Deleted
প্রকাশ : বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতীয় বোলারদের তুলোধনা করে মার্করামের সেঞ্চুরি

ভারতীয় বোলারদের তুলোধনা করে মার্করামের সেঞ্চুরি

ভারতীয় বোলারদের তুলোধুনো করে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্করাম। তিনি ৯৮ বলে ১০টি চার আর চারটি ছক্কার সাহায্যে ১১০ রান করে প্যাভিলিয়নে ফেরেন।

বুধবার রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৩৫৮ রানের রেকর্ড গড়ে ভারত। দলের হয়ে সেঞ্চুরি করেন বিরাট কোহলি (১০২) ও ঋতুরাজ গায়কোয়াড় (১০৫)।

রানের পাহাড় ডিঙাতে নেমে ২৬ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর ওপেনার এইডেন মার্করামের সঙ্গে ১০১ রানের জুটি গড়ে ফেরেন অধিনায়ক টিম্বা বাভুমা। তিনি ৪৮ বলে তিন চার আর এক ছক্কায় ৪৬ রান করে বিদায় নেন।

এরপর ম্যাথু ব্রিটজেককে সঙ্গে নিয়ে জুটি গড়ে তোলেন এইডেন মার্করাম। এই জুটিতেই ওয়ানডে ক্যারিয়ারের ৮৫তম ম্যাচে চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন প্রোটিয়া ওপেনার মার্করাম।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩০ ওভারের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৯৭ রান। ২৩ রানে অপরাজিত আছেন ম্যাথু ব্রিটজেক। জয়ের জন্য ১২০ বলে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ১৬২ রান। হাতে আছে ৭ উইকেট।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ কোটির ঋণের বোঝা থেকে ১১ কোটির মালিক

1

বিছানায় না গেলে নারী শিল্পীদের প্রোগ্রামে ডাকা হয় না : হাস

2

নির্বাচন স্থগিত হলো দুই আসনে

3

জাল টাকা সহ বরিশালে আটক ৪ জন

4

ফয়সালের ভারতে পালানোর বিষয় স্বীকার করলো পুলিশ

5

পেছালো বেগম জিয়ার লন্ডন যাত্রা

6

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন তারেক রহমান

7

উৎসবমুখর পরিবেশে নেতাকে বরণে ঢাকামুখী জনস্রোত

8

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও গণভোট, ইসির প্রস্তুতিতে সন

9

যুবদল নেতা কিবরিয়া হত্যায় বেরিয়ে আসছে যেসব তথ্য

10

ইয়েমেন ভেঙ্গে স্বাধীন হতে চায় আমিরাতপন্থি এসটিসি

11

মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প, কেঁপেছে টেকনাফ

12

পটুয়াখালীতে মনোনয়ন নিয়ে বিএনপি-গণঅধিকার নেতাকর্মীদের সংঘর্ষ,

13

পিঠা খাওয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন পরীমণি

14

দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

15

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ১৩ নভেম্বর

16

ফজলুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দে

17

সাংবাদিকের মামলায় জুলাই যোদ্ধা সুরভী ২ দিনের রিমান্ডে

18

আত্মশুদ্ধির লক্ষ্য নিয়ে শুরু হলো চরমোনাইর অগ্রহায়ণের মাহফি

19

জবির ছাত্রী হলে ছাত্রদলের পাঠানো উপহারে যা আছে

20
সর্বশেষ সব খবর