Deleted
প্রকাশ : বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঝালকাঠি-১ আসনে জামায়াতের মনোনয়ন পেলেন ড. ফয়জুল হক

ঝালকাঠি-১ আসনে জামায়াতের মনোনয়ন পেলেন ড. ফয়জুল হক

ঝালকাঠি প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর মনোনয়ন পেয়েছেন সম্প্রতি বিএনপি’র মালয়েশিয়া কমিটির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করা ড. ফয়জুল হক। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এসময় প্রার্থী ড. ফয়জুল হক, জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম সহ জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান জানান, ড. ফয়জুল হক ইতিপূর্বে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালালেও জামায়াতের নিয়মানুযায়ী আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত হয়েছেন। তিনি জনপ্রিয়, সৎ ও দক্ষ মানুষ হওয়ায় সবদিক বিবেচনা করে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি আরও জানান, জামায়াত বাংলাদেশের ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করেছে, তবে ৮ দলীয় জোটের সাথে সমন্বয়ের কারণে প্রার্থী পরিবর্তন হতে পারে।

ড. ফয়জুল হক ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত কায়েদ সাহেব হুজুর (রহ.) এর নাতি এবং বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুজ্জাম্মিলুল হক রাজাপুরী হুজুরের সর্বকনিষ্ঠ সন্তান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়া থেকে পিএইচডি ও পোস্ট-ডক্টোরাল ফেলোশিপ সম্পন্ন করেন। রাজনীতিতে আসার আগে তার পরিবারের সদস্যরা শিক্ষক, প্রিন্সিপাল ও ডক্টর হিসেবে পরিচিত ছিলেন।

গত ১২ জুলাই বিএনপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন ড. ফয়জুল হক।

এ বিষয়ে ড. ফয়জুল হক গণমাধ্যমকে বলেন, "জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের মনোনয়ন পেয়ে আমি আনন্দিত এবং গর্বিত। আমি বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন এবং এদেশে জামায়াতে ইসলামের নেতৃত্বে দেশপ্রেমিক সংগঠনের সমন্বয়ে সরকার গঠিত হবে। ঝালকাঠি-১ আসনের জনগণ সত্যের পক্ষে রায় দেওয়ার জন্য প্রস্তুত। এ অঞ্চলের সকল দলমত নির্বিশেষে মানুষ সিদ্ধান্ত নিয়েছেন এবারের ভোট দাঁড়িপাল্লায় হবে।"

তিনি এই সুযোগ করে দেওয়ার জন্য জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান-এর প্রতি কৃতজ্ঞতা জানান। একই সাথে চরমোনাই পীর সাহেব, ছারছিনা, কায়েদ সাহেব হুজুর নেছারাবাদসহ সকল পীর-মাশায়েখ, আলেম-ওলামা, সাংবাদিক, কৃষক-শ্রমিক জনতাসহ সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বিপ্লব ঘটানোর প্রত্যাশা ব্যক্ত করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় চলছে ইসরাইলি হত্যাযজ্ঞ, নিহত ৯৭

1

সালমানের ৩৬ বিঘা জমি জব্দের আদেশ, অবরুদ্ধ ৫৪ কোটি টাকা

2

ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার রাজধানীতে হামলা

3

গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা জারি

4

মানিকগঞ্জের হারানো আসন পুনরুদ্ধারে ঐক্যের ডাক দিলেন রিতা

5

১ জানুয়ারি বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম

6

রাজধানীতে জেঁকে বসেছে তীব্র শীত

7

২০২৬ এ সামরিক শক্তিতে শীর্ষে যেসব দেশ

8

ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন জোবাইদা রহমান

9

নেত্রকোনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই

10

মিললো রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তির পরিচয়

11

প্রকৃতির কোলে দার্জিলিং: যে ৭টি জিনিস মিস করা যাবে না

12

২ হাজার টাকা চুরির জন্য মা-মেয়ে হত্যা

13

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট ঘিরে সারা দেশে পুলিশের বিশেষ নির

14

গত তিন মাসে কোটিপতি বেড়েছে ৭৩৪ জন

15

শুরু হল মহান বিজয়ের মাস ডিসেম্বর

16

সেন্টমার্টিন উপকূল থেকে ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

17

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন একজন গ্রেফতার

18

নজরুল সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হচ্ছেন শহীদ ওসমান হাদি;

19

শুরু হলো জকসু নির্বাচনের ভোটগ্রহণ

20
সর্বশেষ সব খবর