Deleted
প্রকাশ : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, মারা গেল শিশু

তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, মারা গেল শিশু

লক্ষ্মীপুরে বেলাল চৌধুরী নামে এক বিএনপি নেতার বসতঘরের দরজায় ‘তালা লাগিয়ে’ পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘরে থাকা বেলালের ঘুমন্ত শিশুসন্তান আয়েশা আক্তার সানজু (৮) পুড়ে মারা গেছে। দগ্ধ হয় ঘুমন্ত আরও দুই মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) ও সামিয়া আক্তার বিথী (১৪)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের সুতারগোপ্টা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

বেলাল ওই এলাকার মৃত নরুল ইসলামের ছেলে এবং কীটনাশক ব্যবসায়ী। তিনি ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক। 

বেলালের মা হাজেরা বেগম বলেন, ‘আমি রাতে শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে জানালা দিয়ে দেখি আমার ছেলের টিনসেট ঘরে আগুন জ্বলছে। আমি দ্রুত বেরিয়ে আসি। ঘরের দুই দরজাতে তালা ছিল, তাই ঢুকতে পারিনি। আমার ছেলে দরজা ভেঙে বেরিয়ে আসে। ছেলের স্ত্রী নাজমা দুই হাতে করে চার মাস বয়সী আবির হোসেন ও ছয় বছর বয়সী হাবিবকে নিয়ে বেরিয়ে আসে।’

তিনি আরও বলেন, ‘ঘরের একটি কক্ষে আমার নাতনি সালমা, সামিয়া ও সানজু ঘুমিয়ে ছিল। তাদের মধ্যে দুজনকে অগ্নিদগ্ধ অবস্থায় বের করে আনা সম্ভব হয়েছে। কিন্তু ছোট মেয়ে সানজু ঘরের মধ্যেই পুড়ে মারা গেছে।’ তার ছেলে বেলালও আহত হয়েছে বলে জানান তিনি৷

তিনি দাবি করেন, দুর্বৃত্তরা টিনসেট ঘরের দুটি দরজায় তালা দিয়ে পেট্রলের সাহায্যে আগুন ধরিয়ে দেয়। তবে ঘটনাটি কারা কেন করেছে তা তিনি জানাতে পারেননি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা গেছে। আরও তিন জন অগ্নিদগ্ধ হয়েছে। আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এটি কি পরিকল্পিতভাবে নাশকতা কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে।’

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে বডি ক্যামেরার সংখ্যা ৪০ হাজার থেকে কিছুটা কমছে: অর

1

গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রলবোমা নিক্ষেপ, গাড়িতে আগুন

2

বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে শুক্রবার সকালে : ডা. জাহিদ

3

শুরু হলো জকসু নির্বাচনের ভোটগ্রহণ

4

দুই দশক পর সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

5

আসিফের বিতর্কিত মন্তব্যে বিসিবির দুঃখপ্রকাশ

6

মুমিনুল ভেবেছিলেন আজ মুশফিকের রিটায়ারমেন্ট

7

বিজয়ের মাসে আবারও বড় পর্দায় জয়া আহসানের ‘নকশী কাঁথার জমি

8

জিয়া উদ্যানে খালেদা জিয়ার মরদেহ, চলছে দাফনের প্রস্তুতি

9

কোটালীপাড়া থানায় দুর্বৃত্তদের ককটেল হামলা, আহত ৩ পুলিশ

10

আবারও দেশে ভূমিকম্প

11

সাতক্ষীরায় সরকারি ভিপি সম্পত্তি নিয়ে ঘুষ-বাণিজ্যের অভিযোগ

12

সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও

13

সুদানে আরএসএফের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭৯

14

পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

15

আশরাফুল হত্যার নেপথ্যে যে কারণ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

16

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন নাহিদ ইসলাম

17

‘ফিজ অবিশ্বাস্য, তাকে সামলানো খুব সহজ’: মিকি আর্থার

18

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন পিছিয়ে ২১ জানুয়ারি

19

নরসিংদীর রায়পুরায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

20
সর্বশেষ সব খবর