Deleted
প্রকাশ : শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বন্ধুকে হত্যার পর রক্তমাখা কুড়াল নিয়ে থানায় আত্মসমর্পণ

বন্ধুকে হত্যার পর রক্তমাখা কুড়াল নিয়ে থানায় আত্মসমর্পণ

ময়মনসিংহের ত্রিশালে কুড়াল দিয়ে কুপিয়ে বন্ধু মুনতাসির ফাহিমকে (২২) খুন করে থানায় আত্মসমর্পণ করেছেন অনার্স পড়ুয়া শিক্ষার্থী অনিক মণ্ডল (২২)। তারা দুজন একে অপরের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে এলাকায় পরিচিত।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ত্রিশাল থানা বাউন্ডারি ওয়ালঘেষা নজরুল একাডেমি মাঠে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার খবর তাৎক্ষণিক ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এসময় শত শত মানুষ থানার সামনে জড়ো হয়।

নিহত মুনতাসির ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা গ্রামের বাসিন্দা সাবেক মেম্বার বাদলের ছেলে। তিনি স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন। তবে মাস খানেক আগে ছুটিতে দেশে এসেছিলেন ও দুদিন পর চলে যাওয়ার কথা ছিল।

অপরদিকে ঘাতক অনিক মণ্ডল টাঙ্গাইলে একটি কলেজে অনার্স পড়ুয়া শিক্ষার্থী। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের থানা পিছনের বাসিন্দা বলে জানা গেছে।

হত্যাকাণ্ডের আধা ঘণ্টার মধ্যে ঘাতক অনিক মণ্ডল কুড়ালসহ থানায় আত্মসমর্পণ করেছেন বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ।

তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের পর থানায় এসে ঘটনার বর্ণনা করেছেন ঘাতক অনিক মণ্ডল।

এসময় অনিক জানিয়েছেন, নিহত ফাহিম তার অনেক ক্ষতি করেছে। এ কারণে পূর্বশত্রুতায় তিনি ফাহিমকে খুন করেছেন। তবে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ইতিমধ্যে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।’

নিহত যুবকের পরিবার জানায়, সন্ধ্যার পর নানা বাড়ি কোনাবাড়ী থেকে খাওয়া-দাওয়া করে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ফাহিম। এর ঘণ্টাখানেক পরেই তারা তাকে হত্যার খবর পায়।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপারবাগ বাসা বাঁধছে পোলট্রি মুরগির শরীরে

1

ভারতে গোবর ও গোমূত্র দিয়ে ক্যানসারের ওষুধ তৈরির প্রকল্পে ব্য

2

যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে পরাজিত করেছে ইরান

3

পোস্টারের আড়ালে কিশোরগঞ্জের বড়পুল মোড়

4

হাদি তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে: প্রধান উপদেষ্টা

5

এশিয়ান টাউনস্কেপ পুরস্কার উঠলো রাজউকের হাতে

6

ইরানে আরও হামলা করতে চায় নেতানিয়াহু, ট্রাম্পের অগ্রাধিকারের

7

এনসিপিসহ তিন দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির

8

গাজায় ইসরাইলের বর্বরতায় জাতিসংঘের উদ্বেগ

9

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে অনড় বাংলাদেশ: আসিফ নজরুল

10

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১০, হাসপাতালে ভর্তি ১,০৬৯ জন

11

শাহবাগে জুম্মার নামাজ আদায়, বাড়ছে মানুষের ঢল

12

গণভোটসহ ৫ দফা দাবিতে জামায়াতসহ ৮ দলের দেশব্যাপী বিক্ষোভ সোমব

13

রাবির আওয়ামীপন্থি ৬ ডিনের পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত

14

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আগুন

15

গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

16

পঞ্চগড়ের বোদায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতা ইভেন্ট অনুষ্ঠিত

17

দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তফশিল দিন: ইসিকে নাহিদে

18

ভারতে ৩ বাংলাদেশিকে কুপিয়ে ও তীর মেরে হত্যা

19

গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

20
সর্বশেষ সব খবর