Deleted
প্রকাশ : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কনকনে শীতের রাতে রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর বাবা আটক

কনকনে শীতের রাতে রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর বাবা আটক

চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের রাতে সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর বাবা মো. খোরশেদ আলমকে (৩৫) আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলার বাঁশখালী থেকে তাকে আটক করা হয়। ওই দুই শিশু বর্তমানে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিরাপদ আশ্রয়ে রয়েছে।

খোরশেদ আলম পুলিশের কাছে জানিয়েছেন, তার বাড়ি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার লেমুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহামনি এলাকায়। শিশুদের মায়ের বাড়ি সাতকানিয়ার মৌলভীর দোকান এলাকায়। পারিবারিক বিরোধের জেরে তাঁর স্ত্রী তাঁকে ঘর থেকে বের করে দেন। পরে তিনি বাঁশখালীর মিয়ারবাজার লস্করপাড়ার ভাড়া বাসায় বসবাস করছিলেন। 

খোরশেদের দাবি, ৫-৬ মাস আগে তাঁর স্ত্রী দুই সন্তানকে নিয়ে পালিয়ে যান। এসময় কিছু জিনিসপত্র ও প্রায় ১৮ হাজার টাকা নিয়ে যান। এরপর থেকে তাদের খোঁজ পাচ্ছিলেন না। তাঁর স্ত্রী শিশু সন্তানদের দিয়ে ভিক্ষাবৃত্তি করাতেন বলেও অভিযোগ করেন তিনি। 

গত রোববার রাতে আনোয়ারার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকা থেকে আয়েশা আক্তার (৪) ও তাঁর ছোট ভাই ১৪ মাস বয়সী মোরশেদকে উদ্ধার করেন এক অটোরিকশাচালক। নিজ বাড়িতে আশ্রয় দেন ওই শিশুদের। কনকনে শীতের রাতে দুই শিশুর রাস্তার পাশে বসে আছে– এমন ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

চিকিৎসকরা জানান, দুই শিশুর মধ্যে ছোট শিশুটির জন্মগত জটিলতা রয়েছে। বড় শিশুটি ভুগছে চর্মরোগে।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘বেশ কয়েকটি জায়গায় অভিযান চালানোর পর শিশুদের বাবাকে আমরা খুঁজে পেয়েছি। তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। শিশুগুলো জেলা প্রশাসকের তত্ত্বাবধানে নিরাপদে আছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বাবাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নেওয়া হয়।’ 

আনোয়ারার ইউএনও তাহমিনা আক্তার বলেন, ‘পুলিশের মাধ্যমে শিশুদের বাবার সঙ্গে আমি কথা বলেছি। তিনি তার সন্তানদের নিয়ে যেতে চান। সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেব।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া ছিলেন রাজনৈতিক ইতিহাসের উজ্জ্বল চরিত্র: চরমোনাই

1

কিশোরগঞ্জে বিএনপির সম্মুখসারির নেতা ও সাবেক সফল চেয়ারম্যান ই

2

সাংবাদিকের মামলায় জুলাই যোদ্ধা সুরভী ২ দিনের রিমান্ডে

3

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২ ডিগ্রি

4

ঢাকার মাথাপিছু আয় জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ: ডিসিসিআই

5

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা

6

২৪০ দিন পর ফিরে ফ্লপ সৌম্য, আর কতো সুযোগ পাবেন এই ওপেনার?

7

ভূমিকম্প আতঙ্কে ক্লাস-পরীক্ষা বন্ধ, অনিশ্চয়তায় শিক্ষার্থী ও

8

হাদি হত্যা: আদালতে সঞ্জয় ও ফয়সালের দায় স্বীকার

9

স্বৈরাচারী শাসনের পতনে এবার প্রকৃত ভোট হবে: রিজওয়ানা

10

ব্ল্যাকে মুগ্ধতা ছড়ালেন অভিনেত্রী সুনেরাহ

11

বাংলাদেশের সঙ্গে কোনো বিরোধ বা উত্তেজনা চায় না ভারত: রাজনাথ

12

মেয়েদের কাছে ছেলেদের হার

13

নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশজুড়ে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

14

মিরপুর সনি সিনেমা হলের সামনে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

15

প্রকৃত সংবাদকর্মীদের কল্যাণেই কাজ করছে ‘সাংবাদিক কল্যাণ ট্রা

16

কাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা

17

পুরান ঢাকায় মালঞ্চ পরিবহনের বাসে আগুন

18

তারেক রহমানকে কটূক্তি করে গ্রেফতার হওয়া শিক্ষকের জামিন মঞ্জু

19

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক আটক

20
সর্বশেষ সব খবর