Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে শ্রমিকলীগ নেতাসহ ৩ ডাকাত গ্রেপ্তার

মুন্সীগঞ্জে শ্রমিকলীগ নেতাসহ ৩ ডাকাত গ্রেপ্তার

মো. ফরহাদ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোরে পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর গ্রামের কানাইবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে পঞ্চসার ইউনিয়ন শ্রমিক লীগের এক নেতাও রয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—পঞ্চসার ইউনিয়নের শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সীমান্ত (২০), চর মুক্তারপুর গ্রামের সাকিব (২৬) এবং মালিপাথর গ্রামের তন্ময় (২৫)। গ্রেপ্তারকৃত সীমান্ত পঞ্চসার ইউনিয়নের এ আর ক্লিনিক এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুক্তারপুর গ্রামের কানাইবাড়ী এলাকার একটি পরিত্যক্ত জায়গায় অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ। এ সময় সেখানে ডাকাতির উদ্দেশ্যে একদল যুবক দেশীয় অস্ত্রসহ জড়ো হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি লোহার চাপাতি, একটি লোহার শাবল, একটি লোহার রড এবং দুটি টর্চ লাইট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত শ্রমিক লীগ নেতা সীমান্তের বিরুদ্ধে সদর থানায় আগে থেকেই চুরি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “গোপন সংবাদ ভিত্তিতে ডাকাতি প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র শস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সীমান্ত নামে শ্রমিক লীগ নেতা বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।” (উদ্ধৃতি অপরিবর্তনীয়)

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্বরতার নতুন দুয়ার খুলছে ইসরায়েল, বন্দিদের জন্য কুমির-ঘেরা

1

বিকালে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব

2

হাদি হত্যার বিচার এ সরকারের মেয়াদেই শেষ করা হবে: স্বরাষ্ট্র

3

কুয়াশার কারণে শাহজালালে নামতে পারেনি ৮ ফ্লাইট

4

সিসিইউতে খালেদা জিয়া

5

জানুয়ারির প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো ১১ হাজার ৬৫ কোটি টাক

6

শুধু ধর্মীয় আবেগ নয়, ইসলামি ব্যাংকিং একটি পূর্ণাঙ্গ অর্থনৈতি

7

সারাদেশে আজ মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ

8

পুলিশের সাথে পরীক্ষার্থীদের ধাওয়া পালটা ধাওয়ায় রণক্ষেত্র শা

9

যমুনা সেতুর রেলিংয়ে ট্রাক , চলাচলে ভোগান্তি

10

শুটিং সেটে আহত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর

11

‘প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে আসার কোনো য

12

জনসমুদ্রে শক্তি প্রদর্শনের পর আজ আসন সমঝোতার বৈঠকে ৮ দল

13

মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব, মেহেরপুরে বিএনপির দুই গ্রুপের পাল্টাপা

14

হাতিয়ার মানুষের বিশ্বাস রক্ষা করব: হান্নান

15

প্লট বরাদ্দে জালিয়াতির মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে

16

দয়া করে আমার নামের আগে মাননীয় সম্বোধন করবেন না, সাংবাদিকদের

17

দেশে ডায়াবেটিসে ভুগছে ১ কোটি ৩৮ লাখ মানুষ

18

বাসে চড়ে ৩০০ ফিটের পথে তারেক রহমান, উচ্ছ্বসিত লাখো মানুষ

19

মুক্তিযুদ্ধবিরোধীদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে গণতন্ত্রকামী ম

20
সর্বশেষ সব খবর