Deleted
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

উপকূলের শীতার্ত মানুষের গায়ে উষ্ণতার ছোঁয়া

উপকূলের শীতার্ত মানুষের গায়ে উষ্ণতার ছোঁয়া

মোস্তাফিজুর রহমান (কয়রা, খুলনা) : খুলনার সুন্দরবন ঘেঁষা কয়রায় তীব্র হিমেল হাওয়ার দাপট ও ঘন কুয়াশায় নাকাল জনজীবন অস্থির। উপকূলের শীতার্ত অসহায়দের পাশে দাঁড়িয়েছে লাইন্স ক্লাব অব খুলনা সুন্দরবন।

 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১২ টায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ী কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন বাজার সংলগ্ন এক অনুষ্ঠানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। 


তীব্র শীতে শীতবস্ত্র পেয়ে অসহায় কৃষক, জেলে বাওয়ালী, মৌয়ালী, বিধবা নারীরা উচ্ছ্বসিত হন। এসময় লাইন্স ক্লাব অব খুলনা সুন্দরবনের কর্ণধর দিলারা নাসরীন বলেন, আজকের এই কম্বল বিতরণ কোনো দান বা দয়া নয়। বরং এটি আপনাদের প্রতি আমাদের ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সামান্য উপহার। আমরা চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার।

 

মহারাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু সাঈদ মোল্ল্যার সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের সাবেক কর্মকর্তা আব্দুল্লাহ আল বাহরাম, সাংবাদিক রিয়াসাদ আলী, ফরহাদ হোসেন, স্থানীয় ডাঃ হাবিবুর রহমান, ইব্রাহিম হোসেন, আক্তারুল ইসলাম প্রমুখ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি, ‘বাউলিয়ানার নামে ভণ্ডামী ছাড়ু

1

কিশোরগঞ্জে যুবলীগ আহ্বায়কসহ ৬ আ.লীগ নেতা গ্রেপ্তার

2

রোজার সঙ্গেও ব্যর্থ মঞ্চ কাঁপানো সংগীতশিল্পী তাহসান খান

3

প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদ

4

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কার্তুজ উদ্ধার

5

২৮ কোটিতে বিক্রি হলো টাইটানিকে থাকা যাত্রীর স্বর্ণের ঘড়ি

6

হাদির ওপর ‘হামলাকারীর’ বাড়ি বাউফলে, ১৭ লাখ টাকা লুটের মামলায়

7

নগদের সাবেক এমডি তানভীরসহ স্বার্থসংশ্লিষ্টদের ৭৪ ব্যাংক হিসা

8

দিনাজপুর হাসপাতালে নবজাতককে ফেলে মা উধাও

9

এনইআইআর সংস্কারের দাবিতে বিটিআরসি ঘেরাও, কর্মকর্তাদের অবরুদ্

10

দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

11

মেয়েদের কাছে ছেলেদের হার

12

মালয়েশিয়ায় ১৮৪ অবৈধ অভিবাসী আটক, আছে বাংলাদেশিও

13

ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডবে নিহত বেড়ে ১৪০

14

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদ

15

অস্তিত্ব সংকটে সাভারের ‘গোলাপ গ্রাম’

16

বৈধ-অবৈধ সব প্রার্থীর বিরুদ্ধে আপিল করা যাবে: ইসি সচিব

17

ভূমিকম্পে ঢাকায় নিহত ৩

18

ঢাকার ১৩ আসনে প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

19

চাঁদাবাজ নয়, সৎ প্রতিনিধি নির্বাচিত হলে দুর্নীতি কমবে: দুদক

20
সর্বশেষ সব খবর