Ziaur Rahman Bokul
প্রকাশ : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন সম্ভাবনা দেখছেন ইউজিসি চেয়ারম্যান

উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন সম্ভাবনা দেখছেন ইউজিসি চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও: শিক্ষার্থীদের শুধু সনদনির্ভর উচ্চশিক্ষা নয়, বরং কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে চায় ঠাকুরগাঁওয়ের ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইইউএসটি)। বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম ও প্রস্তুতি দেখে ভবিষ্যতে এটি উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ছোট খচাবাড়ি এলাকায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস পরিদর্শন করেন ইউজিসি চেয়ারম্যানসহ কমিশনের সদস্যরা। তারা ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা, একাডেমিক পরিবেশ ও শিক্ষা কার্যক্রমের প্রস্তুতি ঘুরে দেখেন।

পরে বিশ্ববিদ্যালয়টির ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষা কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন ইউজিসির সদস্যরা। সভায় শিক্ষার মান, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয় উঠে আসে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, নতুন এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম ইতিবাচক দিক হলো, শুরু থেকেই শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমান সময়ে একজন শিক্ষার্থীর জন্য শুধু একাডেমিক জ্ঞান যথেষ্ট নয়, চাকরির বাজারে প্রতিযোগিতা করতে হলে তাকে বাস্তবমুখী দক্ষতাও অর্জন করতে হবে।

তিনি বলেন, ইকো ইউনিভার্সিটির পরিকল্পনায় এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পেয়েছে, যেখানে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা নিজেদের কর্মদক্ষতা বাড়ানোর সুযোগ পাবে। এর মাধ্যমে দেশে কিংবা বিদেশে চাকরির ক্ষেত্রে তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হবে বলে আশা করা যায়।

অধ্যাপক ড. মামুন আহমেদ আরও বলেন, দেশের ১১৬তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ইকো ইউনিভার্সিটি সম্প্রতি অনুমোদন পেয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় এখানকার শিক্ষা পদ্ধতি ও গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ তার কাছে ব্যতিক্রমী মনে হয়েছে।

ক্যাম্পাস পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়টির অবকাঠামো এবং প্রাতিষ্ঠানিক প্রস্তুতি দেখে তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়টি স্পষ্ট হয়েছে। সঠিকভাবে এগোতে পারলে প্রতিষ্ঠানটি উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ হাব হয়ে উঠতে পারে।

ইকো ইউনিভার্সিটি তার লক্ষ্য বাস্তবায়নে সফল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

এর আগে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. মো. মেহেদী হাসান খান, অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক ড. মো. আসলাম হোসেন ও অধ্যাপক ড. নিয়াজ আহমেদ চৌধুরী।

সভায় আরও বক্তব্য দেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আমির হোসেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ইসরাফিল শাহীন এবং ইকো পাঠশালা অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোটের আসন ঘোষণার সংবাদ সম্মেলন স্থগিত

1

অষ্টগ্রাম বিএনপি সভাপতির বিরুদ্ধে হামলার অভিযোগ: ‘সন্ত্রাসী’

2

মেঘনায় দুর্ঘটনা, দুই লঞ্চের রুট পারমিট বাতিল

3

বাংলাদেশিসহ সমুদ্রে ৯০ অবৈধ অভিবাসীকে নিয়ে নৌকাডুবি

4

ভালুকায় শ্রমিক দিপু হত্যা: ডেমরায় গ্রেপ্তার মূল হোতা ইয়াছিন

5

তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হলো বগুড়া-৬ আসনে

6

সরকার নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের প্রভাবিত করবে না: পররাষ

7

ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন রাশেদ খান

8

দলীয় লোক অপসারণ করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি বিএনপির

9

অন্তবর্তী সরকারে মনক্ষুন্ন রাষ্ট্রপতি ,করতে চান পদত্যাগ

10

প্রাইমারির প্রধান শিক্ষকদের সুখবর দিলেন অধিদপ্তরের মহাপরিচাল

11

হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে প্রসিকিউশন

12

আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বন্দিদের মুক্তি অচিরেই

13

হাসিনার মামলার রায় শুনতে ট্রাইব্যুনালে এলেন জুলাইযোদ্ধারা

14

দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন বিএলডিপি’র (একাংশ) চেয়ারম

15

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় এতিমখানায় ১১ ছাগল দান

16

খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন: জামা

17

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা: বাংলাদেশ হাইকমিশনে পাকিস্তানের প

18

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নতুন ফিচার

19

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা শুরু করল জে

20
সর্বশেষ সব খবর