Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সেন্টমার্টিন উপকূল থেকে ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

সেন্টমার্টিন উপকূল থেকে ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

তারেক হায়দার, কক্সবাজার: সেন্টমার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরের মৌলর শীল এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা দুটি ট্রলারসহ মোট ১২ জন জেলেকে আটক করে নিয়ে গেছে মায়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে এই ঘটনা ঘটে।

আরাকান আর্মির হেফাজতে থাকা এসব জেলে সেন্টমার্টিনের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন সেন্টমার্টিন বোট মালিক সমিতির সভাপতি মো. আজিম।

তিনি জানান, জেলেদের মধ্যে ৬ জন সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম পাড়া এলাকার ইলিয়াছের ট্রলারের এবং বাকি ৬ জন বাজার পাড়া এলাকার নুর আহমদের ট্রলারের সদস্য। ট্রলার দুটির ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকাকালীন আরাকান আর্মি তাদের আটক করে নিয়ে যায়।

উল্লেখ্য, এর আগে গত ১৮ নভেম্বর টেকনাফ পৌরসভা বোট ঘাটের দুটি ট্রলারসহ ১৬ জন রোহিঙ্গা জেলেকে বঙ্গোপসাগরের অদূরে মাছ শিকারের সময় আটক করেছিল মায়ানমারের আরাকান আর্মি।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামায়াতের: ‘তুচ্ছ অজুহাতে’ ৭

1

শাহরিয়ার কবিরকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখানোর

2

বিয়ের ফাঁদে ফেলে একাধিক নারীর সর্বস্ব লুটে নেয় কিশোরগঞ্জের

3

সুপারবাগ বাসা বাঁধছে পোলট্রি মুরগির শরীরে

4

সিরিয়ায় ‌‘হস্তক্ষেপ’ না করতে ইসরাইলকে ট্রাম্পের সতর্কতা

5

রক্ত দিতে হলে আগে থাকি, ক্ষমতার প্রশ্ন এলে খুঁজে পাওয়া যায়

6

রমজান টার্গেট করে পুরোনো কৌশলে দাম বাড়াচ্ছে অসাধু ব্যবসায়ীরা

7

রাজনীতিতে আসার আগেই স্বামী হারান খালেদা জিয়া: দুই হাজার টাকা

8

বার্ষিক আয় তারেক রহমান-শফিকুর রহমানকেও ছাড়ালেন ভিপি নুর

9

সাংবাদিকের মামলায় জুলাই যোদ্ধা সুরভী ২ দিনের রিমান্ডে

10

মুন্সীগঞ্জে জুলাই শহিদদের পরিবারকে আর্থিক অনুদান

11

যথেষ্ট ধনী হলে সৌদী আরবেও মিলবে মদ

12

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

13

স্বরাষ্ট্র ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি শিক্ষকদের

14

আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মোস্তাফিজ, সাকিব ১ কোটিতে

15

এনসিপির কমিটিতে নাম আসার পরদিনই বিএনপির দুই নেতার বহিষ্কারাদ

16

ইরানে কয়েক সপ্তাহব্যাপী হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

17

গণভোট নিয়ে সচেতনতা বাড়াতে প্রচারে নামছে ইসি

18

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

19

বেগম জিয়াকে লন্ডন নেয়া হতে পারে রবিবার

20
সর্বশেষ সব খবর