Deleted
প্রকাশ : সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৪:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বুদ্ধিজীবীরা হাসিনার অন্যায়ের বিরুদ্ধে নীরব ছিলেন: সালাউদ্দিন

বুদ্ধিজীবীরা হাসিনার অন্যায়ের বিরুদ্ধে নীরব ছিলেন: সালাউদ্দিন

ক্ষমতাচ্যুত সরকারপ্রধান শেখ হাসিনা 'অমানবিক' উপায়ে গুম, খুন ও নির্যাতন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি অভিযোগ করেন, দেশের বুদ্ধিজীবীরা এই অন্যায়ের বিরুদ্ধে নীরব ছিলেন।
সোমবার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে শিক্ষকদের সংগঠন সাদা দল আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা অমানবিক উপায়ে গুম, খুন, নির্যাতন করলেও দেশের তথাকথিত 'বুদ্ধিজীবীরা' এর বিরুদ্ধে আজও কোনো কথা বলেননি। তিনি অভিযোগ করেন, তারা দেশেই আছেন, তবুও অন্যায়ের প্রতিবাদ করেননি।

বিএনপির এই নেতা আরও বলেন, শেখ হাসিনা বর্তমানে দিল্লি থেকে যেসব কথা বলছেন, এই বুদ্ধিজীবীরা সুযোগ পেলে তার পক্ষে জনমত গঠনের চেষ্টা করতেন। কিন্তু সেই অনুকূল পরিবেশ নেই বলে তারা তা করতে পারছেন না।

সালাহউদ্দিন আহমদ দেশের সংস্কার প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের আগে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। মানসিকতার পরিবর্তন আগে প্রয়োজন। তিনি মনে করেন, মানসিকতার পরিবর্তন না হলে যত আইনই করা হোক না কেন, কোনো কাজে আসবে না।

এছাড়াও, তিনি সংস্কার প্রস্তাবে সুপারিশ দেওয়ার সময় বুদ্ধিবৃত্তিক অনাচার হয়েছে বলেও মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, জুলাই সনদ এবং গণভোটের মতো ইস্যু নিয়ে যারা বর্তমানে অস্থিরতা তৈরি করছেন, তাদের উদ্দেশ্য ভিন্ন। তিনি মনে করেন, এই মহলটি যথাসময়ে নির্বাচন যেন অনুষ্ঠিত না হয় বা বিলম্বিত হয়, তার পাঁয়তারা করছেন।

জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, "একটি দল এখন যমুনা ঘেরাও থেকে সরে এসেছে, কয়দিন পর দেখবেন গ্রামেগঞ্জে ভোট চাইতে নেমেছেন দলটির নেতারা।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতিতে ডুবু ডুবু কর্ণফুলী গ্যাস!

1

প্রায় ৯৩ লাখ টাকা বেড়েছে রুমিন ফারহানার বার্ষিক আয়

2

ভোটের প্রচারে ২২ জানুয়ারি মাঠে নামছেন তারেক রহমান

3

জিয়াউর রহমান হত্যায় জড়িত হাসিনা-এরশাদ: কর্নেল অলি

4

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

5

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ্যাব-এর দোয়া মাহফিল

6

ভোটার তালিকায় তারেক-জাইমার নাম অন্তর্ভুক্তির সিদ্ধান্ত রবিবা

7

দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১ , বিএনপি অফিস ভাঙচুর ও জিয়া-খালেদ

8

মুন্সীগঞ্জে জুলাই শহিদদের পরিবারকে আর্থিক অনুদান

9

বাহেরবালী নয়াহাটি মানবিক ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

10

মালয়েশিয়ায় নিহত দুই বাংলাদেশি

11

নিউইয়র্ক মেয়র নির্বাচন, যেসব কারণে এগিয়ে মুসলিম প্রার্থী

12

মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

13

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ইইউ

14

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় নতুন যেসব দেশ

15

ভোটার তালিকা হালনাগাদ: সাতক্ষীরা সীমান্তে বিজিবি সতর্ক, জড়ো

16

দেশ ছাড়তে চাপ দেওয়া হচ্ছে ইমরান খানকে

17

ইহুদিবাদী ইসরাইলকে বয়কট করল গিনেস বুক

18

৮০টি পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ইসির আমন্ত্রণ

19

বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে পাকিস্তানের কাছে বাংলাদেশের শোচন

20
সর্বশেষ সব খবর