Deleted
প্রকাশ : সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ০১:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধক হওয়ায় অভিমানী প্রার্থীদের সরাতে তৎপর বিএনপি

প্রতিবন্ধক হওয়ায় অভিমানী প্রার্থীদের সরাতে তৎপর বিএনপি

মনোনয়ন না পেয়ে অর্ধশতাধিক আসনে ‘অভিমানী নেতারা’ স্বতন্ত্র হিসেবে নির্বাচনের মাঠে আবির্ভূত হয়েছেন। বিদ্রোহী হিসেবে বিবেচিত হওয়ায় এসব প্রার্থী দলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছেন।

বিশ্লেষকদের মতে, বিদ্রোহী প্রার্থীরা শেষ পর্যন্ত মাঠে থাকলে ধানের শীষের বিজয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেন। তাই নির্বাচনের মাঠ থেকে তারা যাতে সরে যান, সেজন্য দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। 

বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে সারা দেশে দলের স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীদের তালিকা সংগ্রহ করা হয়েছে। এরই মধ্যে সিদ্ধান্ত অমান্য করে জোট এবং ধানের শীষের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় ৯ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। অন্যান্য আসনেও যারা ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন, তাদের বিরুদ্ধেও শিগগির সিদ্ধান্ত নিতে যাচ্ছে দল।

এদিকে একটি সূত্র বলছে, বিগত আন্দোলন-সংগ্রামে ত্যাগের কথা বিবেচনায় এসব নেতার ব্যাপারে দল এখনো নমনীয়। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের বুঝিয়ে নির্বাচন থেকে সরানোর চেষ্টা করবে বিএনপি। 

এজন্য প্রাথমিকভাবে দলের সাংগঠনিক সম্পাদকসহ সংশ্লিষ্টদের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেও তাদের সঙ্গে বসতে পারেন। এ ক্ষেত্রে আগামী ২০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত দেখবে বিএনপি। তারপরও নির্বাচনের মাঠে থাকলে তাদের বিরুদ্ধে বহিষ্কারের মতো কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে দল।

বিএনপির প্রত্যাশা, তাৎক্ষণিক সিদ্ধান্তে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দিলেও অভিমান ভেঙে তারা শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। এর মাধ্যমে সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। 

এদিকে স্বতন্ত্র বা অন্য কোনো ব্যানারেও বিএনপির নেতারা নির্বাচনের মাঠে থাকুক, সেটা চান না দলটির সঙ্গে আসন সমঝোতা হওয়া যুগপৎ জোটের প্রার্থীরা। সংশোধিত আরপিও অনুযায়ী যারা তাদের নিজেদের প্রতীকে নির্বাচন করছেন। 

তারা বলছেন, জনপ্রিয়তা এবং সাংগঠনিক শক্তি বিবেচনায় বিএনপি বৃহৎ রাজনৈতিক দল। সেই দলের নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের মাঠে থাকলে সেটা তাদের জন্য ফল বিপর্যয়ের কারণ হতে পারে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেন বিমানবন্দরে অবতরণের অনুমতি পেলো না সৌদি প্রতিনিধি

1

নারীমনের আতঙ্ক কাটানো এখন ‘গণভোটের’ চেয়ে বেশি দরকার: তারেক

2

দেশনেত্রীকে শ্রদ্ধা জানাতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

3

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০২৬ সালের ৩ জ

4

কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে ১৩ সেনা কর্মকর

5

অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীতে নিরাপত্তা জোরদার

6

পিলখানায় নিহত সেনাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

7

ডেইলি স্টার ভবনের সামনে হেনস্তার শিকার নিউ এজ সম্পাদক

8

হিরো আলম গ্রেফতারের পর যা বললেন রিয়া মনি

9

হঠাৎ অবশ হয়ে যাওয়া 'জিবিএস' রোগ

10

শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে ‘নরমালাইজ’ করতেই প্রথম আলোর এই জরিপ

11

সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

12

আগামী ২৭ নভেম্বরই শুরু ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা

13

ভোট চাইলেন 'মিস ইন্টারন্যাশনাল' প্রতিযোগি জেসিয়া

14

শ্রেয়া ঘোষালের কনসার্টে প্রচণ্ড ভিড়ে অজ্ঞান ২

15

সেন্ট মার্টিনগামী জাহাজে ভয়াবহ আগুন, একজনের মৃত্যু

16

মুন্সীগঞ্জে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশী যুবক খুন

17

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

18

রাজধানীসহ সারাদেশে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

19

বাতিল হলো ফেনীর সব স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন

20
সর্বশেষ সব খবর