Deleted
প্রকাশ : শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত নিলে বিএনপি দায় নেবে না: আমির খসরু

জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত নিলে বিএনপি দায় নেবে না: আমির খসরু

সরকারকে জিম্মি করে কেউ দাবি আদায় করতে চাইলে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

একই সঙ্গে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের আগে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে প্রধান উপদেষ্টা কোনো সিদ্ধান্ত নিলে তার দায়দায়িত্ব বিএনপি নেবে না।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারল। ওই বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

আমির খসরু বলেন, কাউকে জিম্মি করে দাবি আদায়ের অধিকার কোনো দলের নেই। যারা জিম্মি করার পথে যাবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। মানুষ তাদের কাছে সহনশীল আচরণ প্রত্যাশা করে।

চলমান বিচার প্রক্রিয়ার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, যারা নির্বাচন বাঁধাগ্রস্ত করতে চায় তারা গণতন্ত্রের শত্রু। 

সারাবিশ্বের মতো ফ্রান্সও ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেখতে চায় জানিয়ে আমির খসরু বলেন, সবগুলো দেশই নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ফ্লাইওভারের ওপর থেকে হাত বোমা নিক্ষেপ, নিহত ১

1

প্রাক্তন স্ত্রী রিনা দত্তকে চমকে দিলেন আমির

2

জয় বাংলা বলে কিশোরগঞ্জে মধ্যরাতে গ্রামীণ ব্যাংকে আগুন

3

আল্লামা নুরুল হুদা ফয়জীর জানাযা সম্পন্ন, শায়িত হলেন পারিবারি

4

সেনাকুঞ্জে খালেদা জিয়া-ড. ইউনূসের কুশল বিনিময়

5

হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ

6

খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায়

7

ঐকবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান

8

দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি: হাইকোর্ট

9

কিশোরগঞ্জে ইউসেপ বাংলাদেশে ট্রেড ইন্সট্রাক্টর পদে নিয়োগ, বে

10

আজ মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশে লন্ডন ছাড়বেন তারেক রহমান

11

শতাধিক হাফেজ নিয়ে বেগম জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া

12

রাষ্ট্রীয় শোকের শেষ দিন আজ, বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া

13

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি হলেন মুফতি মিজান

14

হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা কতটুকু, জানাল আইসিজ

15

যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা জন্য প্রস্তুত হামাস ও ইসরায়

16

জানুয়ারির প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো ১১ হাজার ৬৫ কোটি টাক

17

ধানের শীষ আপনাদের পাশে আছে, আ’লীগ সমর্থকদের উদ্দেশে ফখরুল

18

সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা

19

সালমান-আনিসুল ও দীপু মনিকে নতুন মামলায় গ্রেফতার

20
সর্বশেষ সব খবর