Deleted
প্রকাশ : শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়া ‘আজীবন বহিষ্কৃত’ পাঁচ নেতাকে ফেরালো বিএনপি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়া ‘আজীবন বহিষ্কৃত’ পাঁচ নেতাকে ফেরালো বিএনপি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে আজীবনের জন্য বহিষ্কৃত পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় হাই কমান্ড প্রাথমিক সদস্য পদ পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে। আজ শনিবার (১০ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই পাঁচ নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাঁরা দলীয় ফোরামে আবেদন করলে তা পর্যালোচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বিএনপির নীতিনির্ধারণী মহল। এর ফলে তাঁরা পুনরায় দলটির প্রাথমিক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন।

পুনর্বহাল হওয়া নেতারা হলেন: ১. জিয়াউল হক মাসুম, সাবেক সদস্য সচিব, ১৮ নম্বর ওয়ার্ড, বরিশাল মহানগর বিএনপি। ২. কাজী মো. সাহিন, সাবেক সভাপতি, বরিশাল জেলা তাঁতীদল। ৩. মো. আবুল হোসেন প্রধানীয়া, সাবেক সদস্য, চাঁদপুর জেলা বিএনপি। ৪. মো. আব্দুল মতিন মেম্বার, সাবেক সিনিয়র সহ-সভাপতি, ছেংগারচর পৌর বিএনপি, মতলব উত্তর। ৫. জিয়াউর রহমান জিহাদ, নেতা, টেকনাফ সদর ইউনিয়ন বিএনপি, কক্সবাজার।

দলীয় সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে অংশ নেওয়ায় তাঁদের শোকজ করা হয়েছিল। সে সময় তাঁদের জবাব সন্তোষজনক না হওয়ায় ‘আজীবন বহিষ্কারের’ মতো কঠোর সিদ্ধান্ত নেয় দল। ওই সময় প্রেরিত দলীয় চিঠিতে তাঁদের কর্মকাণ্ডকে গণতন্ত্রকামী জনগণের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে উল্লেখ করা হয়েছিল। এমনকি তাঁদের নাম ইতিহাসে ‘বেঈমান’ ও ‘মীর জাফর’ হিসেবে উচ্চারিত হবে বলেও কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিন পর সেই কঠোর অবস্থান থেকে সরে এসে তাঁদের দলে ফিরিয়ে নেওয়াকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কেউ কেউ একে দল পুনর্গঠন ও নির্বাচনের আগে সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার কৌশল হিসেবে দেখছেন। তবে দলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মীদের একটি অংশ এই সিদ্ধান্ত নিয়ে কিছুটা বিস্ময় প্রকাশ করেছেন।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের জন্মদিনে কেক কাটা নিষেধ, গরিবদের অর্থ দানের নি

1

গাজা ইস্যুতে জাতিসংঘে ট্রাম্পের প্রস্তাব পাস, প্রত্যাখ্যান হ

2

‘জুলাই সনদে স্বাক্ষর করলেও দুই ভাগে বিভক্ত রাজনৈতিক দলগুলো’

3

জুলাই সৈনিকের নিরাপত্তা কোথায়? প্রশ্ন আজহারীর

4

ইমাম-মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় ভাতার ঘোষণা সালাহউদ্দিন আহমদের:

5

আজ আবারও ৭ কলেজের শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি

6

এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী ঢাকা

7

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের দাবিতে সাত কলেজের অ

8

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৭

9

জিয়াউর রহমান হত্যায় জড়িত হাসিনা-এরশাদ: কর্নেল অলি

10

হা‌দির জানাজা: বডি ওর্ন ক্যামেরাসহ ২০ প্লাটুন বি‌জি‌বি

11

গাইবান্ধায় ‘চোর সন্দেহে’ বৃদ্ধকে পিটিয়ে হত্যা

12

থামানো গেছে বেগম জিয়ার অভ্যন্তরীণ রক্তক্ষরণ

13

দেশ ছাড়তে চাপ দেওয়া হচ্ছে ইমরান খানকে

14

১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কাঁপল গুজরাটের রাজকোট, আতঙ্কে রাস্

15

টাঙ্গাইলের ২ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাদের সিদ্দিকির

16

তারেক রহমানের দেশে ফেরাকে সামনে রেখে বিমানবন্দর পরিদর্শনে বি

17

ভারতে গোবর ও গোমূত্র দিয়ে ক্যানসারের ওষুধ তৈরির প্রকল্পে ব্য

18

হাদি হত্যার প্রতিবাদে মিছিল শেষে ফেরার পথে বাসের ধাক্কায় শিব

19

একসঙ্গে নির্বাচন ও গণভোট করলে খরচ বাড়বে: অর্থ উপদেষ্টা

20
সর্বশেষ সব খবর