Deleted
প্রকাশ : রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ ,আইসিসিতে যাচ্ছে চিঠি

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ ,আইসিসিতে যাচ্ছে চিঠি

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কার সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে কলকাতায় নির্ধারিত বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অনুরোধ জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার অনলাইনে আয়োজিত এক জরুরি বোর্ড সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্প্রতি আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। ভারতের অভ্যন্তরীণ ‘ধর্মীয় ও রাজনৈতিক’ মহলের চাপের মুখে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনা মুস্তাফিজকে বাদ দেওয়ার এই ঘটনায় দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন গণমাধ্যমকে বলেন, “আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতায় তিনটি ম্যাচ আছে। আজ (গতকাল শনিবার) যা ঘটেছে সে বিষয়ে আমরা আইসিসিকে লিখব।”

বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি তাঁর ফেসবুক পোস্টে লেখেন, “যেখানে চুক্তিবদ্ধ হয়েও একজন বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে পারে না, সেখানে পুরো বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে গিয়ে নিরাপদ বোধ করতে পারে না।”

তিনি আরও জানান, বিসিবিকে পুরো বিষয়টি আইসিসিকে ব্যাখ্যা করতে এবং বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জোরালো দাবি জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের অনুরোধও জানিয়েছেন।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হওয়ার কথা ছিল। তবে মুস্তাফিজ কাণ্ডের পর কলকাতায় অবস্থান করা ক্রিকেটারদের জন্য অনিরাপদ বলে মনে করছে সরকার ও বিসিবি। অন্যদিকে, ২০২৬ সালে ভারতের বিপক্ষে ঘরের মাঠে সাদা বলের যে সিরিজের সূচি ঘোষণা করা হয়েছিল, বর্তমান প্রেক্ষাপটে সেটিও অনিশ্চয়তার মুখে পড়েছে।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিআরসি ঘেরাও করে মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন

1

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার ঘটনায় মামলা করলো পরিবা

2

নির্বাচন শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: ড. ই

3

বাহেরবালী নয়াহাটি মানবিক ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

4

চলছে হরিণের ফাঁদ থেকে উদ্ধার বাঘটির চিকিৎসা

5

বিএনপির সঙ্গে জমিয়তের সখ্যতা: ‘পরগাছা’ রাজনীতির অভিযোগ চরমোন

6

মুন্সীগঞ্জে ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ

7

ফতেহপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির

8

ত্রয়োদশ সংসদ নির্বাচনে যেভাবে ভোট দেবেন প্রবাসীরা

9

স্থগিত হলো জকসু নির্বাচন

10

তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

11

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল রুয়েট

12

ঢাবির কেন্দ্রীয় মাঠে নারী শিক্ষার্থীদের প্রবেশে বাধা

13

স্বৈরাচারী শাসনের পতনে এবার প্রকৃত ভোট হবে: রিজওয়ানা

14

মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের

15

হাদির অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ারে

16

যেসব শর্ত না পূরন হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ

17

মুক্তির আগের দিনও অনিশ্চয়তায় থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন

18

ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে ফেরাতে প্রস্তুতি শুরু

19

ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা

20
সর্বশেষ সব খবর