Deleted
প্রকাশ : রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জনগণের ভোটে ক্ষমতায় গেলে সবার অধিকার নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান

জনগণের ভোটে ক্ষমতায় গেলে সবার অধিকার নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান

জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করতে ঐক্য পরিষদের নেতারা এদিন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান। সেখানে তাঁরা শোক বইয়ে স্বাক্ষর করেন এবং পরে তারেক রহমানের সাথে ভার্চুয়ালি মতবিনিময় করেন।

আলাপকালে তারেক রহমান একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাঁদের আশ্বস্ত করেছেন যে, আগামীর বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিজ নিজ অধিকার নিয়ে নিরাপদে বসবাস করতে পারবে।

অন্যদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নবনিযুক্ত প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, একটি কার্যকর গণতন্ত্র ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য। তিনি উল্লেখ করেন, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি সবসময় সচেষ্ট থাকবে এবং সাংবাদিকদের পেশাগত সুরক্ষা প্রদানে কাজ করবে।

বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশজুড়ে চলমান শোকাবহ পরিস্থিতির মধ্যে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা ধারাবাহিকভাবে গুলশান কার্যালয়ে এসে সমবেদনা জানাচ্ছেন।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া উদ্যানে খালেদা জিয়ার মরদেহ, চলছে দাফনের প্রস্তুতি

1

দেশজুড়ে বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

2

আজ জকসু নির্বাচন, কড়া নজরদারিতে শিক্ষক-কর্মকর্তাদের প্রবেশ

3

শততম টেস্টে সেঞ্চুরি তুলে নিয়ে ইতিহাস গড়লেন মুশফিক

4

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম নিলেন আসিফ

5

১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে: মার্কিন কূটনীত

6

কলকাতায় লাইফ সাপোর্টে ওবায়দুল কাদের: অবস্থা সংকটাপন্ন

7

ফেব্রুয়ারিতেই নির্বাচন, স্পষ্ট বার্তা প্রেস সচিবের

8

ভালোবাসায় তালাবদ্ধ পরী-শাওন !

9

গাজার তাঁবুতে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২

10

ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন আঞ্চলিক জোট গড়তে চায় পাকি

11

পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাই, গ্রেপ্তার ২

12

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল রুয়েট

13

নির্বাচনকে সামনে রেখে ১২ কর্মকর্তাকে বদলি করল ইসি

14

শাহবাগে জুম্মার নামাজ আদায়, বাড়ছে মানুষের ঢল

15

হাদিকে হত্যাচেষ্টার নেপথ্যে যুবলীগ নেতা সম্রাট?

16

ক্ষমতায় গেলে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহা

17

ট্রাম্প–মামদানির প্রথম বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা

18

২৪ ঘণ্টা না পেরোতেই আবারো ঢাকায় ভূমিকম্প

19

বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানালেন আসিফ নজরুল

20
সর্বশেষ সব খবর