Ziaur Rahman Bokul
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ০৩:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘কেউ একসঙ্গে নায়ক হতে চায় না, সবাই আলাদা হতে চায়’: জুলাই ন্যারেটিভ নিয়ে মুগ্ধর ভাই স্নিগ্ধ

‘কেউ একসঙ্গে নায়ক হতে চায় না, সবাই আলাদা হতে চায়’: জুলাই ন্যারেটিভ নিয়ে মুগ্ধর ভাই স্নিগ্ধ

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থান ঘিরে রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন বয়ান বা ‘ন্যারেটিভ’ তৈরির প্রবণতার কঠোর সমালোচনা করেছেন আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ। তিনি বলেছেন, রাজনৈতিক অবস্থানের কারণে একই ঘটনায় নায়ক-খলনায়কের সংজ্ঞা বদলে যাচ্ছে এবং সবাই আলাদাভাবে ইতিহাসের নায়ক হতে চাইছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট টেনে মীর স্নিগ্ধ এনসিপি ও জামায়াতের জোট নিয়ে আলোচনা-সমালোচনার বিষয়টি উল্লেখ করেন। স্ট্যাটাসে তিনি এনসিপির একটি তৃণমূল বৈঠকের উদাহরণ দেন, যেখানে এক নেতা জামায়াতের ১৯৭১ সালের ভূমিকাকে ‘তৎকালীন পার্সপেক্টিভ থেকে সঠিক’ বলে দাবি করেছেন। ওই নেতার ভাষ্যমতে, জামায়াত তখন দেশভাগের বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিপক্ষে ছিল।

এ বক্তব্যের সমালোচনা করে স্নিগ্ধ লেখেন, ‘‘মানুষ আসলে ন্যায়-অন্যায় বিচার করে না; বরং রাজনৈতিক প্রভুদের শেখানো ভাষ্য দিয়েই ভালো-মন্দের সংজ্ঞা নির্ধারণ করে। নিজের পক্ষে গেলে ঘটনাটি ন্যায্য হয়ে যায়, বিপক্ষে গেলে সেটিই অন্যায় হিসেবে চিহ্নিত হয়।’’

মীর স্নিগ্ধ বাংলাদেশের রাজনীতিতে ইতিহাসের মালিকানা দাবি করার পুরনো প্রবণতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘‘স্বাধীনতার ঘোষণার প্রশ্নে যেমন কখনো শেখ মুজিবুর রহমান, কখনো জিয়াউর রহমানকে সামনে আনা হয়, তেমনি জুলাই অভ্যুত্থান নিয়েও তৈরি হয়েছে একাধিক ন্যারেটিভ।’’

জুলাই আন্দোলনের কৃতিত্ব কার—এ নিয়ে বিভক্তির চিত্র তুলে ধরে তিনি লেখেন, ‘‘একই জুলাই অভ্যুত্থান কখনো নাহিদ নায়ক, কখনো তারেক রহমান, কখনো সাদিক কায়েম, কখনো শফিকুর রহমান। এই দেশে কেউ একসঙ্গে নায়ক হতে চায় না; সবাই আলাদা আলাদা ভাবে ইতিহাসের নায়ক হতে চায়।’’

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালত অবমাননার অভিযোগ থেকে আইনজীবী ফজলুর রহমানকে অব্যাহতি

1

ব্রয়লার ও ডিমের বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা!

2

ভারতে অবস্থান সম্পূর্ণভাবে শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত:

3

ইরানে চলমান বিক্ষোভে ৯ শিশুসহ নিহত ৫১

4

ইশতেহার তৈরিতে অনলাইনে মতামত নেবে জামায়াত

5

যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে পরাজিত করেছে ইরান

6

ইয়েমেনে সৌদির বিমান হামলায় উপসাগরীয় স্থিতিশীলতা ঝুঁকিতে: ই

7

হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিল ঢাকা

8

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ্যাব-এর দোয়া মাহফিল

9

ফ্যাসিবাদকে আপনার ঘাড়ে চাপতে দিয়েন না: উপদেষ্টা আসিফের

10

শ্রীপুরে এনসিপি ও ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মীর বিএনপিত

11

হাসিনার রায় ঘিরে নিরাপত্তার চাদরে রাজধানী, তল্লাশি জোরদার

12

বগুড়া-৭ খালেদা জিয়া ও বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়

13

১১ দলীয় জোটের আসন ঘোষণার সংবাদ সম্মেলন স্থগিত

14

ভূমিকম্পে ঢাকায় ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

15

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার নির্দেশদাতা শীর্ষ সন্ত

16

আসন সমঝোতা নিয়ে চাপে ১১ দলীয় জোট

17

পদত্যাগ করলেন বিবিসির মহাপরিচালক ও প্রধান নির্বাহী

18

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশাল দক্ষিণ জেলা বিএনপির দোয়া

19

দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

20
সর্বশেষ সব খবর