Ziaur Rahman Bokul
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আইন-শৃঙ্খলা বাহিনীর অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে কমিশন

আইন-শৃঙ্খলা বাহিনীর অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে কমিশন

মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সরকারি গোয়েন্দা সংস্থা বা যেকোনো আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য জড়িত থাকলে তা তদন্ত করার ক্ষমতা দেওয়া হচ্ছে মানবাধিকার কমিশনকে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ‘ওপরের নির্দেশ’ বলে অপরাধ থেকে দায়মুক্তি পাবেন না সরকারি কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংশ্লিষ্ট কোনো সদস্য। এমনকি কোনো কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গোপন আয়নাঘর (আটককেন্দ্র) বা যেকোনো আটককেন্দ্র পরিদর্শন করতে পারবেন মানবাধিকার কমিশনের সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
এসব বিধান রেখে ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার।
প্রস্তাবিত খসড়াটি অনুমোদনে আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে, নতুন খসড়া অধ্যাদেশটি বিদ্যমান ২০০৯ সালের আইন প্রতিস্থাপন করবে। কমিশন একটি সংবিধিবদ্ধ স্বাধীন সংস্থা হবে।
সরকারের কোনো মন্ত্রণালয় বা বিভাগের অধীন হবে না। সরকারি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে বা নির্দেশে করা হয়েছে—এমন অজুহাতে মানবাধিকার লঙ্ঘনের দায় থেকে রেহাই বা মুক্তি পাওয়া যাবে না। লিখিত অভিযোগ ছাড়াও গণমাধ্যমে প্রচারিত বা প্রকাশিত প্রতিবেদন বা যেকোনো মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত তথ্যের ভিত্তিতে কমিশন ঘটনা তদন্ত করতে পারবে।
কমিশনের অনুসন্ধান চলাকালে অন্তর্বর্তী আদেশ দেওয়ার ক্ষমতা প্রসঙ্গে খসড়ায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী বা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য বা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলাকালে কমিশন ওই ব্যক্তির বিরুদ্ধে যেকোনো আইনানুগ অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে বা নির্দেশ দিতে পারবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভ‍্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপ চায় না বাংলাদেশ: খ

1

খামেনির দেশত্যাগের গুঞ্জন, কী বলছে ইরানি দূতাবাস?

2

ঘরের মাঠে দাপুটে বাংলাদেশ ,বড় ব্যাবধানে সিরিজ জয়

3

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ২৮

4

বছরের প্রথম দিনেই শতভাগ বই পেলো প্রাথমিকের শিক্ষার্থীরা

5

জাপানে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা

6

কলকাতা-মুম্বাই-চেন্নাইয়ে ভারতীয়দের পর্যটক ভিসা ‘সীমিত’ করল ব

7

সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে গেজেট প্রকাশ

8

১৭ জেলার শৈত্যপ্রবাহ নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অধিদপ্তর

9

হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯

10

শরীয়তপুরে কলেজ থেকে ফেরার পথে শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ

11

চলে গেলেন অস্কারজয়ী নাট্যকার টম স্টপার্ড

12

বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে বাংলাদেশে শোয়েব আখত

13

সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও

14

জুলাই আন্দোলনে বেওয়ারিশ হিসেবে দাফনকৃত ৮ জনের পরিচয় শনাক্ত

15

৩২৫ ভোটকেন্দ্রে নেই বিদ্যুৎ, দ্রুত সংযোগের নির্দেশ ইসির

16

আওয়ামী লীগের রাজনীতিতে গণতন্ত্রের বীজ নেই: সালাহউদ্দিন আহমে

17

ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সব মামলা তুলে নেবে বিএনপি: মির্জ

18

জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২২ ডিসেম্বর

19

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

20
সর্বশেষ সব খবর