Deleted
প্রকাশ : রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফের বাড়লো স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

ফের বাড়লো স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা। এতে এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বাড়ার প্রেক্ষিতে এই মূল্য সমন্বয় করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

শনিবার (১০ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দামও ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা করা হয়েছে।

এর আগে গত ৯ জানুয়ারি ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৭৯ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন ২১ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকা। শনিবার পর্যন্ত ওই দামে স্বর্ণ বিক্রি হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের ৫ ও ৬ জানুয়ারি—এই দুই দিনে ভালো মানের স্বর্ণের দাম মোট ৫ হাজার ১৩২ টাকা বাড়ানো হয়। এরপর এক দফা দাম কমলেও এবার আবার তা বাড়ানো হলো।

এদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনও পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৫৪০ টাকা, ২১ ক্যারেটের ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিসহ সমুদ্রে ৯০ অবৈধ অভিবাসীকে নিয়ে নৌকাডুবি

1

জয়পুরহাটে নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা

2

ভালোবাসায় তালাবদ্ধ পরী-শাওন !

3

সীমান্তে আরাকান আর্মির দাপট, ৯ মাস ধরে অচল টেকনাফ স্থলবন্দর

4

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন হাসনাত কাইয়ুম ও শফিকুল, বহাল বিএ

5

ভোটার তালিকায় তারেক-জাইমার নাম অন্তর্ভুক্তির সিদ্ধান্ত রবিবা

6

এনসিপিসহ তিন দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির

7

এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোন আসনে লড়বেন

8

আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

9

আল্লামা নুরুল হুদা ফয়জীর জানাযা সম্পন্ন, শায়িত হলেন পারিবারি

10

মনোনয়ন না পেয়ে ধানক্ষেতে ‘রিভিউ’ দেখিয়ে বিএনপি নেতার অভিন

11

'বিদেশ নেওয়া হতে পারে খালেদা জিয়াকে'

12

আলট্রাসনোগ্রামে মায়ের গর্ভে যমজ কন্যাশিশুর মারামারি!

13

পেছানো হচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

14

বরিশাল-৫: ‘মানবতার ফেরিওয়ালা’ ডা. মনীষা চক্রবর্তীতে কাঁপছে হ

15

পিঠা খাওয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন পরীমণি

16

আসন্ন নির্বাচনের প্রার্থিতা ঘোষণার ৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার

17

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির অবস্থা এখনো সংকটজনক, কোনো

18

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

19

জেবুকে ঘিরে কৌতূহল দেখে মজা পাচ্ছে জাইমা রহমান

20
সর্বশেষ সব খবর