Deleted
প্রকাশ : শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। আজ শনিবার সকাল  ৮টা ১৫ মিনিটে ড্রুক এয়ারের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে বলা হয়, ড. ইউনূস ও শেরিং টোবগে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন। এ সময় প্রধানমন্ত্রী টোবগে গতকালের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খোঁজখবর নেন, এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগেকে ১৯ বার তোপধ্বনির এবং গার্ড অফ অনার প্রদান করা হয়। এরপর ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে যান। সেখানে তিনি স্মৃতিস্তম্ভের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন, এবং দর্শনার্থীদের বইতে স্বাক্ষর করবেন।

আজ ‍বিকেলে ভুটানের প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এরপর বিকেল ৩টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করবেন। এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী টোবগে তার সম্মানে আয়োজিত একটি সরকারি ভোজসভায়ও যোগ দেবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচ্ছেদের পর ফের প্রেমে মজেছেন বাঁধন

1

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

2

যে কারণে নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

3

তেহরানে সাময়িকভাবে বন্ধ ব্রিটিশ দূতাবাস

4

নওগাঁয় বিল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

5

‘দলীয় সংকীর্ণতা ভুলে এক কাতারে দাঁড়ালেই জনগণের অধিকার ফিরিয়ে

6

দীর্ঘ ৮ বছর পর বড় পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি

7

দলীয় লোক অপসারণ করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি বিএনপির

8

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলায় নিহত ৬

9

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ বক্সে হামলা ও অগ্নিসংযোগ: ৩০০ জনের বির

10

খালেদা জিয়ার আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

11

আজ মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশে লন্ডন ছাড়বেন তারেক রহমান

12

দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে আসামের চার ক্রিকেটার সাময়িক

13

জোটের দুই নেতাকে বিএনপির সবুজ সংকেত

14

হাসনাতের হুঁশিয়ারিতে ভারতের পারমানবিক বো'মার হুমকি

15

ক্ষমতায় গিয়ে ‘নতুন শাসনের ইতিহাস’ রচনা করবে জামায়াত: ডা. শফি

16

পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাই, গ্রেপ্তার ২

17

বিপিএলের নতুন সূচি: বাদ পড়ল চট্টগ্রাম পর্ব, ঢাকায় ফাইনাল ২৩

18

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে মাঠে প্রশাসন নিরপেক্ষ থাকবে:

19

পাকিস্তানে নির্মাণ কারখানায় বিস্ফোরণে নিহত ১৫

20
সর্বশেষ সব খবর