Deleted
প্রকাশ : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারি কর্মচারীদের

পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারি কর্মচারীদের

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

মহাসমাবেশে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান বলেন, ‘প্রতি পাঁচ বছর অন্তর বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা থাকলেও ২০১৫ সালের পর এ দেশে সরকারি কর্মচারীদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। 

অন্যদিকে গত ১০ বছরে নিত্যপণ্যের মূল্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে, এই মূল্য বৃদ্ধির সঙ্গে খাপ খেয়ে চলতে পারছেন না সরকারি কর্মচারীরা।

বিভিন্ন সংগঠনের নামে পে স্কেল বাস্তবায়নের জন্য তারা আন্দোলন-সংগ্রাম করে আসছেন।’
 
অন্তর্বর্তী সরকার পে স্কেল বাস্তবায়নের উদ্দেশ্যে নবম পে-কমিশন গঠন করলেও সম্প্রতি অর্থ উপদেষ্টা আগামী সরকার পে স্কেল বাস্তবায়ন করবে বলে সরকারি কর্মচারীদের মনে আগুন ধরিয়ে দেন।

বর্তমান অন্তর্বর্তী সরকারকেই এবং জাতীয় নির্বাচনের তপসিল ঘোষণার আগে বৈষম্যমুক্ত নবম পে স্কেল আগামী ১ জানুয়ারি থেকে বাস্তবায়নের দাবি জানান আবু নাসির খান।

মো. ওয়ারেস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জুনায়েদ আব্দুর রহিম সাকিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কর্মচারীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।
 
মো. জাকির হোসেন, আমিনুর রহমান ও রোকন উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ ডাক বিভাগের হাজার হাজার কর্মচারীসহ বিভিন্ন দপ্তরের লক্ষাধিক কর্মচারী মহাসমাবেশে অংশগ্রহণ করেন।

মহাসমাবেশে অন্যদের মধ্যে মো. বাদিউল কবির, মো. মাহমুদুল হাসান, র‌বিউল জোয়াদ্দার, মো. লুৎফর রহমান, আ. হান্নান, মো. বেলাল হোসেন, খায়ের আহমেদ মজুমদার প্রমুখ বক্তব্য দেন।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

1

মনোনয়ন হারালেন আরো ১৭ প্রার্থী

2

আসিফের বিতর্কিত মন্তব্যে বিসিবির দুঃখপ্রকাশ

3

ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে আ.লীগ: প্রেস সচিব

4

বগুড়া-৭ খালেদা জিয়া ও বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়

5

আত্মগোপনে সভাপতি, স্থবির পড়ে আছে ময়মনসিংহ চেম্বার অব কমার্স

6

শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর স্নিগ্ধকে বগুড়ার শিবগঞ্জে আবেগ

7

বিয়ের পরেও পড়া-লেখা: মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পেলো ঠাকুরগা

8

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ ; ভারমুক্ত’ হতে পারেন তা

9

রাষ্ট্র পরিচালনায় সিদ্ধান্ত কার?

10

ঝালকাঠি-১ আসনে জামায়াতের মনোনয়ন পেলেন ড. ফয়জুল হক

11

১৪ জনকে সাথে নিয়ে শুক্রবার বেগম জিয়াকে নেয়া হবে লন্ডনে

12

‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় ইমামসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানকে কাজে ল

13

এনসিপির মনোনয়ন পাওয়ার পর থেকে হুমকি পাচ্ছেন নুসরাত তাবাসসু

14

গুলিবিদ্ধ হাদীকে ঢামেকে ভর্তি ,অবস্থা আশঙ্কাজনক

15

অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে ধান, আলু ও শীতকালীন সবজি

16

হাদি হত্যার মূল ঘাতক ফয়সালের অবস্থান নিয়ে ধোঁয়াশা, রাজনৈতিক

17

সিরিয়ায় ‌‘হস্তক্ষেপ’ না করতে ইসরাইলকে ট্রাম্পের সতর্কতা

18

কুড়িগ্রামে শীতের দাপট, তাপমাত্রা ১২ ডিগ্রি

19

ইরানে কয়েক সপ্তাহব্যাপী হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

20
সর্বশেষ সব খবর