Deleted
প্রকাশ : শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান

পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান

পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ, যেখানে কোনো পরিকল্পনা ছাড়াই মাত্র এক কাঠার কম জমিতেও ৬-৭ তলা পর্যন্ত ভবন নির্মিত হয়েছে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। শনিবার (২২ নভেম্বর) বংশালের বিভিন্ন ভবন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, পুরান ঢাকার শত বছরের পুরনো ভবনের ঐতিহ্য রক্ষা করতেই নতুন পরিকল্পিত নগরায়ণের উদ্যোগ নিয়েছে রাজউক। এ সময় বিভিন্ন ভবনের সামনে অবৈধ তাঁবু ও ছাউনি উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে।

ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম আরও বলেন, কসাইটুলীর একটি ভবনের রেলিং ভূমিকম্পে ভেঙে পড়েছে। আগামী সাত দিনের মধ্যে যদি ভবনের নকশা দেখাতে ব্যর্থ হয়, তবে সেই ভবন সিলগালা করা হবে। তিনি বলেন, এক কাঠারের নিচে কোনো প্ল্যান আমরা দিই না। যারা জোর করে করছে, তাদের মিটার কেটে দেওয়া হচ্ছে। তবুও কেউ চোরাই মিটার বা জেনারেটর ব্যবহার করে বিদ্যুৎ নিচ্ছে।

তিনি পরামর্শ দেন, কম জমিতে থাকা পুরনো বা উঁচু ভবন ভেঙে কয়েকটি প্লট একত্রিত করে নতুন ভবন নির্মাণ করলে আপাতত কিছু ক্ষতি হলেও ভবিষ্যতে নতুন ভবনের সুবিধা তাদের দীর্ঘমেয়াদে আর্থিকভাবে ক্ষতি করবে না। 

উল্লেখ্য, শুক্রবার (২১ নভেম্বর) ঢাকায় ভূমিকম্পে বিভিন্ন স্থাপনা ও ভবন ভেঙে ও হেলে পড়ে। এতে পুরান ঢাকার কসাইটুলীর একটি ভবনের রেলিং ধসে ৩ জনসহ সারাদেশে ১০ জনের মৃত্যু হয়। আহত হন সাড়ে ৫ শতাধিক মানুষ, যারা দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ৮টা পর্যন্ত সরকারি হাসপাতালে মোট ৫৫০ জনের বেশি আহতের চিকিৎসা করা হয়েছে। এর মধ্যে ১৬৭ জনকে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত ১৬ জনকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমজনতার দলের হয়ে লড়বেন হিরো আলম, চাইলেন ব্যক্তিগত গানম্যান

1

না ফেরার দেশে কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদ

2

মুনাফেকদের থেকে সাবধান থাকতে বললেন মির্জা ফখরুল

3

আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

4

ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ

5

ইসির সংলাপে হট্টগোল, ইসলামী ঐক্যজোটের এক পক্ষকে বের করে দিল

6

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী

7

ভিয়েতনামে ভয়াবহ বন্যা, মৃত বেড়ে ৫৫

8

ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ

9

৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে নাম যুক্তরাষ্ট্রের প্রত্যাহার

10

৩০০ ফিটের সব বর্জ্য পরিষ্কার করবে বিএনপি

11

জকসুতে শীর্ষ তিন পদে জয় পেয়েছে শিবির

12

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী নির্বাচন সুসংহত করবে: আমির

13

৩০০ ফিটের আবর্জনা অপসরণ করছে বিএনপির নেতাকর্মীরা

14

হজের অনুমতি মিলবে না দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের

15

নির্বাচনি মাঠের নিরাপত্তা নিয়ে সংশয়, সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত

16

সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া: ডা. জাহিদ

17

ভারী বৃষ্টিপাত-বন্যা-তীব্র ঠান্ডায় বিপর্যস্ত গাজা, নিহত ১৪

18

স্বাক্ষর জাল করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক ক

19

বাড়ল এলপি গ্যাসের দাম, সন্ধ্যা থেকে কার্যকর

20
সর্বশেষ সব খবর