Deleted
প্রকাশ : শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা

সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ব্যক্তি একই সময়ে তিনটির অধিক নির্বাচনী এলাকায় প্রার্থী হতে পারবেন না—এ মর্মে নির্বাচন কমিশন (ইসি) একটি পরিপত্র জারি করেছে।

ইসি সচিবালয়ের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১৩ক অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি একই সময়ে তিনটির বেশি নির্বাচনী এলাকায় প্রার্থী হলে, তার সবগুলো মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।’

পরিপত্রে আরো বলা হয়েছে, রাষ্ট্রীয় লাভজনক পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। প্রজাতন্ত্র বা সরকার নিয়ন্ত্রিত কোনো প্রতিষ্ঠানে সার্বক্ষণিক পদে থাকলে, তা ‘লাভজনক পদ’ হিসেবে গণ্য হবে এবং এ ধরনের ব্যক্তিরা নির্বাচন করতে অযোগ্য হবেন।

এ ছাড়া উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান; সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র; বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত বা সরকারি অনুদানপ্রাপ্ত দপ্তর/প্রতিষ্ঠান/কর্পোরেশন/কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তি এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনে চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তিবর্গকে প্রার্থী হতে হলে নিয়ম অনুযায়ী পদত্যাগ করতে হবে।

প্রার্থীদের নির্বাচনী ব্যয় ব্যবস্থাপনা সম্পর্কেও পরিপত্রে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’ এর ৪৪খ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নির্বাচনী এজেন্টকে (বা এজেন্ট না থাকলে প্রার্থীকে নিজে) তফসিলি ব্যাংকে একটি পৃথক অ্যাকাউন্ট খুলতে হবে। ব্যক্তিগত ব্যয় ব্যতীত নির্বাচন সংক্রান্ত সব ব্যয় এই অ্যাকাউন্ট থেকেই পরিশোধ করতে হবে।

নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০২৫ অনুযায়ী মনোনয়নপত্রের সঙ্গে ফরম-২০ এ নির্বাচনী ব্যয়ের সম্ভাব্য উৎসের বিবরণী এবং ফরম-২১ এ প্রার্থীর সম্পদ, দায়-দেনা ও বাৎসরিক আয়-ব্যয়ের বিবরণী দাখিল করাও বাধ্যতামূলক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা-মেয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত সেই গৃহকর্মী গ্রেপ্তার

1

গভীর রাতে নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়েছে নথিপত্র

2

১৬ মাস পর 'ঝড় তুলতে' পাবনায় গেলেন রাষ্ট্রপতি !

3

বিক্ষোভের মুখে চট্টগ্রামে মনোনয়ন বদল: আশার আলো দেখছেন কিশোরগ

4

শহীদ জিয়াউর রহমানের সমাধি ঘিরে বিএনপি নেতাকর্মীদের ভিড়

5

কেউ চাইলে ফান্ডিংয়ের টাকা ফেরত দেবেন তাসনিম জারা

6

৩ কোটির ঋণের বোঝা থেকে ১১ কোটির মালিক

7

সন্ধ্যায় জাতির উদ্দেশে বক্তব্য দেবেন তারেক রহমান-শফিকুর রহমা

8

জোট সম্ভাবনা অনিশ্চিত, জামায়াতের ভূমিকা নিয়ে ইসলামী আন্দোলনে

9

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনায় অগ্রগতি

10

হচ্ছে না জামাত-ইসলামী আন্দোলন জোট

11

দেশজুড়ে শীতের তীব্রতা চরমে, স্থবির স্বাভাবিক জীবনযাত্রা

12

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে মাঠে প্রশাসন নিরপেক্ষ থাকবে:

13

নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী, আগের মতো পাতানো নির্বাচন হবে

14

৬৫ হাজার প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে উন্নীতকরণে অর্থ মন্

15

বারবার ধোকা খেলে দেশ আর সুন্দর হবে না: মুফতি রেজাউল করীম

16

বেতন–ভাতা কাঠামো নিয়ে পে কমিশনের নতুন পদক্ষেপ

17

শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধার কবরে দুর্বৃত্তদের আগুন

18

বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এলেন ব্রিটিশ চিকিৎসক

19

মিকি আর্থারকে আবারো কোচ নিযুক্ত করলো রংপুর রাইডার্স

20
সর্বশেষ সব খবর