Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি ,মৃত্যু হলে শাহবাগে জড়ো হওয়ার ডাক ইনকিলাব মঞ্চের

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি ,মৃত্যু হলে শাহবাগে জড়ো হওয়ার ডাক ইনকিলাব মঞ্চের

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তার শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় পরিবারের সম্মতিতে সিঙ্গাপুরেই জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এক বার্তার মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে দেশবাসীর কাছে ওসমান হাদির সুস্থতার জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়েছে। তবে হাদির শারীরিক অবস্থা নিয়ে শঙ্কার মাঝেই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে রাজপথে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, “ওসমান হাদি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হন, সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।” 

হামলাকারীদের গ্রেপ্তারের বিষয়ে আল্টিমেটাম দিয়ে সংগঠনটি জানায়, “খুনীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে।” 

এছাড়া অভিযুক্তরা দেশত্যাগ করলে তাদের ফিরিয়ে আনার ব্যাপারেও কঠোর অবস্থান ব্যক্ত করা হয়েছে। এ প্রসঙ্গে জানানো হয়েছে, “খুনি যদি ভারতে পালিয়ে যায় সেক্ষেত্রে ভারত সরকারের সাথে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক ফেরত আনতে হবে।” 

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের এই সম্মুখযোদ্ধা বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথার ভেতরে থাকা গুলির অংশটি অপসারণ এবং মস্তিষ্কের জটিলতা নিরসনে এই জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালুকায় শ্রমিক দিপু হত্যা: ডেমরায় গ্রেপ্তার মূল হোতা ইয়াছিন

1

নাটোরে বোনের বিপক্ষে ভাইয়ের মনোনয়ন ফরম উত্তোলন

2

আজ হোয়াইট হাউসে বসছেন ট্রাম্প-মামদানি, আলোচনা যা নিয়ে

3

তফসিলের আগেই দেশে ফিরে ভোটার হতে হবে তারেক রহমানকে

4

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন: ডাকসু ভিপি সাদিক ক

5

কিশোরগঞ্জ-১: মাজহারুলের মনোনয়ন বাতিলের দাবিতে এক মঞ্চে ৫ নেত

6

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ

7

বিশ্বকাপ খেলতে এসে ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই

8

মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব, মেহেরপুরে বিএনপির দুই গ্রুপের পাল্টাপা

9

১১৯ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী ঘোষণা

10

নয়নের প্রত্যাশিত আসনে ধানের শীষের প্রার্থী নিতাই রায়

11

জুলাই সনদের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হবে: আদিলুর রহম

12

মৌলভীবাজারের ৬৯ চা বাগানে নেই শিক্ষার পরিবেশ, ৯ হাজার শিশুর

13

রাজধানীসহ সারাদেশে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

14

সিরিয়ায় অতর্কিত হামলা, ২ মার্কিন সেনা নিহত

15

নির্বাচনে কারাবন্দিদের ভোট দেওয়ার নির্দেশিকা জারি করলো ইসি

16

শীত ও শৈত্যপ্রবাহ কবে থেকে শুরু

17

মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে ফের পুলিশের সংঘর্ষ, উত্তপ্ত কারওয়ান

18

দেশে ফিরে ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান

19

হজযাত্রীদের হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

20
সর্বশেষ সব খবর