Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

বিভিন্নভাবে সংকটে পড়া দেশের পাঁচটি বেসরকারি ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) ব্যাংকের সাধারণ বিনিয়োগকারী শহিদুল ইসলামের পক্ষে ব্যারিস্টার মাহসিব হোসাইন এ রিট দায়ের করেন।
 
এর আগে গত ৯ অক্টোবর সংকটে পড়া পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংককে নিয়ে এখন নতুন একটি শরিয়াহভিত্তিক ব্যাংক করা হবে।

নতুন ব্যাংকের জন্য নাম প্রস্তাব করা হয়েছে দুটি— ‘ইউনাইটেড ইসলামিক ব্যাংক’ ও ‘সম্মিলিত ইসলামিক ব্যাংক’। ব্যাংকটি পরিচালিত হবে বাণিজ্যিকভাবে ও পেশাদারত্বের ভিত্তিতে।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে এ অনুমোদনের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, ব্যাংকগুলো একীভূত করার ফলে কেউ চাকরি হারাবেন না এবং কোনও আমানতকারী আমানত হারাবেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের ‘লকডাউনে’ সারা দেশে চলবে গণপরিবহন

1

বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে শুক্রবার সকালে : ডা. জাহিদ

2

বোটানিক্যাল গার্ডেনে চালু হলো ‘খালি পায়ে হাঁটার পথ’

3

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নির্বাচনে অংশ নিতে বা প্রচারে

4

২৩ ডিসেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র পেলেন তিন তারকা, মোস্তাফিজ

5

গাজীপুরে কারখানার পানি পানে অসুস্থ ৩০০ শ্রমিক

6

শাহরুখের অনুপ্রেরণাই আমার জীবনে বড় পরিবর্তন আসে: জন সিনা

7

দেশজুড়ে বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

8

অভিনেত্রীদের কাছে 'কাস্টিং কাউচ' এক অন্ধকার জগৎ

9

লাল-সবুজের পতাকা হাতে স্মৃতিসৌধে জনতার ঢল

10

সালমান-আনিসুল ও দীপু মনিকে নতুন মামলায় গ্রেফতার

11

রোহিঙ্গাদের সহায়তায় ২৫ লাখ ডলার অনুদান দিচ্ছে চীন

12

গ্রিনল্যান্ড দখল করতে চায় যুক্তরাষ্ট্র, বিবেচনা করছে সামরিক

13

নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী, আগের মতো পাতানো নির্বাচন হবে

14

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলায় নিহত ৬

15

হাদিকে হত্যাচেষ্টা: সন্ত্রাসী ফয়সালকে টাকা পাঠিয়ে পালাতে সাহ

16

নোয়াখালী-৫: জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন মা

17

আসছে এনসিপিসহ ৩ দলের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোট

18

ফাতেমার দেড় দশকের এক মানবিক ও অনুগত ইতিহাসের অবসান

19

মেহেরপুরে ইটভাটায় অভিযানে এক লক্ষ টাকা জরিমানা

20
সর্বশেষ সব খবর