Deleted
প্রকাশ : রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এইচএসসি পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন ২ হাজার ৩৩১ জনের

এইচএসসি পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন ২ হাজার ৩৩১ জনের

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এই পুনর্নিরীক্ষণে ২০১ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন এবং ৩০৮ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে এই পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য মোট ৭৯ হাজার ৬৭১ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এদের মধ্যে মোট ২ হাজার ৩৩১ জনের ফল পরিবর্তন হয়েছে এবং ২ হাজার ৩৭৩ জনের গ্রেড পরিবর্তন হয়েছে।

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফলাফল বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং আবেদনকারীর দেওয়া মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হচ্ছে। এছাড়া শিক্ষার্থীরা http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইট থেকেও তাদের ফল জানতে পারছেন।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল গত ১৬ অক্টোবর প্রকাশিত হয়। সারাদেশে ৯ হাজার ১৯৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছিলেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, যেখানে পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। মোট ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী ফেল করেছিলেন, যা ছিল ৪১ দশমিক ১৭ শতাংশ। পাসের হারে ছাত্রীদের (৬২ দশমিক ৯৭ শতাংশ) তুলনায় ছাত্ররা (৫৪ দশমিক ৬০ শতাংশ) পিছিয়ে ছিল।

এ বছর খাতা পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া ২৩ অক্টোবর শেষ হয়। তবে এবার শুধুমাত্র অনলাইনে আবেদন করা হয়েছে; বিগত বছরগুলোর মতো এসএমএসের মাধ্যমে আবেদন করার সুযোগ রাখা হয়নি।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহরিয়ার কবিরকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখানোর

1

দুই গণমাধ্যমে হামলার ঘটনায় আরও ১১ জন গ্রেফতার

2

ব্যারিস্টার ফুয়াদের সামনে বিক্ষুব্ধ জনতার স্লোগান ‘ফুয়াদের চ

3

আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামল, লুটপাটের মাশুল গুনছে ব্যাংক খ

4

কলঙ্ক মুছতে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের বিকল্প নেই : ইসি আনোয়ার

5

গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায়

6

ইরান জুড়ে বিক্ষোভে নিহত ৬৪৮: মানবাধিকার সংগঠন

7

মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ: আজ থেকে ইসিতে করা যাবে আপিল

8

কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আগুনে পুড়ে নিহত ৪

9

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দশম

10

কিশোরগঞ্জে মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্ম

11

পাকা চুল কি সত্যিই ক্যানসারের ঝুঁকি কমায়?

12

৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

13

রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন

14

হাদি এখনও আশঙ্কামুক্ত নন, অবস্থা অপরিবর্তিত: ইনকিলাব মঞ্চ

15

শাহরুখের অনুপ্রেরণাই আমার জীবনে বড় পরিবর্তন আসে: জন সিনা

16

খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায়

17

হাত বদলেই কৃষকের ৬০ টাকার নতুন পেঁয়াজ হচ্ছে ১০০

18

তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

19

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

20
সর্বশেষ সব খবর