Deleted
প্রকাশ : রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারির প্রথমার্ধে ইতিহাসের সেরা নির্বাচন উপহার : প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারির প্রথমার্ধে ইতিহাসের সেরা নির্বাচন উপহার : প্রধান উপদেষ্টা

আগামী বছরের (২০২৬) ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয়ে এগিয়ে চলেছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের (ইসি) কমিশনাররা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে গেলে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাতে সিইসি এএমএম নাসির উদ্দিন প্রধান উপদেষ্টাকে আগামী সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। সিইসি জানান, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগোচ্ছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত।

প্রস্তুতিকালে ইসিকে পূর্ণ সহযোগিতা প্রদানের জন্য সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনাররা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। নির্বাচনের প্রস্তুতিকালে সর্বাত্মক সহযোগিতা করায় আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদেরও প্রধান উপদেষ্টার মাধ্যমে ধন্যবাদ জানান সিইসি।

সিইসি বলেন, ইতোমধ্যে নাগরিকরা নির্বাচনি কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করেছেন, যা দেশে নির্বাচনি আমেজ সৃষ্টি করেছে।

এ সময় নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, "সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার।"

তিনি আরও বলেন, "জাতির জন্য প্রতীক্ষিত এই নির্বাচনে আপনারা (ইসি) চালকের আসনে আছেন। আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে।" প্রধান উপদেষ্টা বলেন, "জাতিকে একটি সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে আমরা ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রত‍্যয়ে এগিয়ে চলছি।"

সাক্ষাৎকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। অপরদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র কুয়াশায় শাহজালালে নামতে পারেনি ৮ ফ্লাইট

1

পিলখানায় নিহত সেনাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

2

চোরাই জ্বালানি পরিবহন, ভারতীয় ১৩ ক্রুসহ জাহাজ জব্দ করল ইরান

3

পটুয়াখালীতে মনোনয়ন নিয়ে বিএনপি-গণঅধিকার নেতাকর্মীদের সংঘর্ষ,

4

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের পদত্যাগ, বিএনপি থেকে নির্বা

5

আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার আগুন

6

জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

7

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর কবরের পাশে সমাহিত হলেন খালেদা জিয়

8

আলট্রাসনোগ্রামে মায়ের গর্ভে যমজ কন্যাশিশুর মারামারি!

9

নির্বাচন স্থগিত হলো দুই আসনে

10

তারেক রহমানের প্রত্যাবর্তন ঠেকাতে রাষ্ট্রকে অস্থিতিশীল করার

11

১৯ বছর পর বগুড়া আসছেন তারেক রহমান

12

মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার মরদেহ, লাখো মানুষের ঢল

13

ইমানদাররা ক্ষমতায় আসলে ইসলামী রাষ্ট্র কায়েম হয়: মামুনুল হ

14

ফের বিয়ে করলেন আবু ত্বহা ও সাবিকুন নাহার

15

ইরানে নারীদের ম্যারাথনে মাথায় হিজাব না থাকায় আয়োজক গ্রেফতার

16

শাহরুখের অনুপ্রেরণাই আমার জীবনে বড় পরিবর্তন আসে: জন সিনা

17

জলঢাকায় গরু চুরি করতে গিয়ে ধাওয়া: জলপাই গাছে উঠেও রক্ষা পেলে

18

জুলাই আদেশ জারি হচ্ছে আজ

19

নদীতে খেলতে গিয়ে পাঁচ শিশু নিখোঁজ, চারজনের লাশ উদ্ধার

20
সর্বশেষ সব খবর