Deleted
প্রকাশ : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন: ডাকসু ভিপি সাদিক কায়েম

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন: ডাকসু ভিপি সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপসহীন। তিনি জোর দিয়ে বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি এবং বাংলাদেশে রাজনীতি করতে হলে বাংলাদেশকে ধারণ করেই রাজনীতি করতে হবে।

রোববার (১৪ ডিসেম্বর, ২০২৫) শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম গণমাধ্যমকে বলেন, “বুদ্ধিজীবীরা এ জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা সব সময় জাতিকে সঠিক পথ দেখিয়েছেন। মহান মুক্তিযুদ্ধেও বুদ্ধিজীবীরা যেভাবে দিকনির্দেশনা দিয়েছেন, তার ওপর ভিত্তি করেই বাংলাদেশের মুক্তিকামী ছাত্র–জনতা রাজপথে নেমেছিল।” 

তিনি আরও বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করে দেশের স্বাধীনতাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সেই স্বাধীনতা থামেনি, আমরা একটি স্বাধীন ভূমি অর্জন করেছি।

ডাকসু ভিপি বলেন, আমাদের বুদ্ধিজীবীরা যেভাবে স্বাধীনতা ও মুক্তির স্বপ্ন দেখতেন, পরবর্তীতে দেশের বুদ্ধিজীবীদের সেই ঐতিহ্য ধরে রাখার কথা ছিল। কিন্তু আমরা দেখেছি, “কিছু বুদ্ধিজীবী ফ্যাসিবাদের উদ্দেশ্য সাধনে ভূমিকা রেখেছেন। তারা খুনি হাসিনাকে গুম, খুন ও আয়নাঘরের মতো কর্মকাণ্ডে সহায়তা করেছেন।” 

তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, “আমাদের প্রত্যাশা থাকবে বুদ্ধিজীবীরা দেশের মাটি ও মানুষকে ধারণ করবেন, দেশের অখণ্ডতাকে সমুন্নত রাখবেন এবং ইনসাফের পক্ষে অবস্থান নেবেন।”  

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ চাকসু নেত্রী সানজিদা ও ডাকসু জিএস ফরহাদের বিয়ে

1

মুখোমুখি চীন ও জাপানের যুদ্ধবিমান, তীব্র উত্তেজনা

2

হাসিনার মামলার রায় শুনতে ট্রাইব্যুনালে এলেন জুলাইযোদ্ধারা

3

অন্তবর্তী সরকারে মনক্ষুন্ন রাষ্ট্রপতি ,করতে চান পদত্যাগ

4

'প্রধান উপদেষ্টা ড. ইউনূস 'জুলাই সনদ' লঙ্ঘন করেছেন'

5

জাতীয় সম্মেলন থেকে ৭ দাবি তুললেন ইমাম-খতিবরা

6

সকাল থেকে চালু হয়েছে ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র

7

শিক্ষার্থীদের অবরোধে যান চলাচল ব্যাহত, ভোগান্তি চরমে

8

থার্টি ফার্স্ট ঘিরে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা

9

ফিরবেন তারেক রহমান, সব গুছিয়ে রাখছে বিএনপি

10

‘ধর্মের নামে রাজনীতি করে ভোটের বৈতরণী পার হতে চায় একটি দল’

11

৩০০ আসনেই প্রার্থী নিশ্চিত করে সরকার গঠন করবঃ তাহেরী

12

বিটিআরসি কার্যালয়ে ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

13

বেগম জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী প্রস্তুত

14

অবৈধ অস্ত্রের ঝনঝনানি, দেশব্যাপী বাড়ছে খুন ও সহিংসতা

15

আলাস্কায় সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

16

মালয়েশিয়ায় ১৮৪ অবৈধ অভিবাসী আটক, আছে বাংলাদেশিও

17

আসন ভাগাভাগিতে এখনো জামায়াত-চরমোনাই দ্বন্দ্বে হয়নি সমঝোতা

18

লেবাননে ফিলিস্তিন শরণার্থী শিবিরে ইসরায়েলের ড্রোন হামলা, নিহ

19

বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ

20
সর্বশেষ সব খবর