Deleted
প্রকাশ : শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

তিনি গণমাধ্যমকে বলেন, “নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।”

আহত ওসমান হাদীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ ছাড়া চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন।

একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীর তথ্য গ্রহণ, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং হামলার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা থাকলে তা উন্মোচনের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিতে বলেছেন।

প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না। জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা আমাদের দায়িত্ব। দোষীরা যে-ই হোক, আইনের আওতায় আনা হবে।”

তিনি দেশের সকল রাজনৈতিক পক্ষ, কর্মী-সমর্থক এবং নাগরিকদের প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানান, যাতে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে।

এদিকে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদী গুলিবিদ্ধ হওয়ার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ জানিয়েছেন, “শরিফ ওসমান হাদীর অবস্থা খুবই গুরুতর। তার মাথায় গুলি বিদ্ধ হয়েছে। তিনি এখন কোমায় আছেন।”

জানা যায়, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে গুলি করে। তাকে উদ্ধার করে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। 

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিভার সুস্থ রাখবে শীতের এই ৩টি উষ্ণ পানীয়

1

খামেনির দিকে হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে: ইরান সেনাবাহি

2

মেঘনায় দুর্ঘটনা, দুই লঞ্চের রুট পারমিট বাতিল

3

শরিকদের আসনে বিদ্রোহী প্রার্থী হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখ

4

দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত

5

হাদিকে সিঙ্গাপুর নিতে শাহজালালে এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ

6

চট্টগ্রাম বিআরটিএ জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

7

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন

8

নরসিংদীতে ভূমিকম্পে ছেলের পর বাবাও হার মানলেন মৃত্যুর কাছে

9

ধর্মঘট প্রত্যাহার করে এলপিজি গ্যাস বিক্রি শুরু ব্যবসায়ীদের

10

গাজীপুরের চারটি আসনে বিএনপির প্রার্থী হলেন যারা

11

১৩ বছর পর আগামী জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি ফ্লাইট

12

আসন্ন নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান মির্জ

13

আজ জানা যাবে শেখ হাসিনার রায় কবে

14

ত্রয়োদশ সংসদ নির্বাচনে যেভাবে ভোট দেবেন প্রবাসীরা

15

হাদিকে হত্যাচেষ্টা: ৩ দিন পেরোলেও ধরা ছোঁয়ার বাইরে প্রধান অভ

16

অপরাজিত মুশফিকের সেঞ্চুরীতে ৫০৯ রানের লিড বাংলাদেশের

17

আসন নিয়ে বিএনপির ওপর অসন্তুষ্ট মিত্ররা, বাড়ছে দূরত্ব

18

দিনাজপুর হাসপাতালে নবজাতককে ফেলে মা উধাও

19

মুছাব্বির হত্যায় ‘প্রাইম শুটার’ জিনাত ও পরিকল্পনাকারীসহ গ্রে

20
সর্বশেষ সব খবর