Deleted
প্রকাশ : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ছাড়াল আড়াই লাখ

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ছাড়াল আড়াই লাখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধন আড়াই লাখ ছাড়াল। ইতিমধ্যে নিবন্ধন করেছেন ২ লাখ ৫০ হাজার ১২২ জন প্রবাসী। 

এর মধ্যে ২ লাখ ২৮ হাজার ৮৮৭ জন পুরুষ এবং ২১ হাজার ২৩৫ জন নারী। নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টা পর্যন্ত ইসির ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া গেছে।

এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এ ক্ষেত্রে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতরা এ ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এ জন্য অ্যাপে নিবন্ধন করতে হবে।

গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
যেসব দেশে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে—দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিসর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি।

ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। এ ক্ষেত্রে ৫০ লাখ প্রবাসী ভোট টানার টার্গেট নিয়ে কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেককে অনশন ভেঙে আইনগতভাবে আপিল করার আহ্বান জানালেন ইসি সচি

1

চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.৫৭ শতাংশ, মেয়েরা এগিয়ে

2

হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে জনসমুদ্র শাহবাগ

3

চাঁদার দাবিতে গ্রীন বায়োটেকনোলজি কারখানায় হামলা: গুলি ও কক

4

একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন: প্রধান উপদেষ্টা

5

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন নাহিদ ইসলাম

6

আলবদর-রাজাকাররা আবার ভোট চাইছে: মির্জা আব্বাস

7

পল্টনে জামায়াতসহ ৮ দলের সমাবেশ দুপুরে

8

পাশের রুমে আশরাফুশের লাশ রেখে শারীরিক সম্পর্কে জড়ায় জরেজ-শাম

9

লাল-সবুজের পতাকা হাতে স্মৃতিসৌধে জনতার ঢল

10

বাহারকন্যার অর্থায়নে ছাত্রলীগের নাশকতার চেষ্টা, গ্রেফতার ৪৪

11

হজযাত্রীদের বিমান ভাড়ায় অনিশ্চয়তা

12

‘আমার জীবনডা শেষ করলা’ বলে মাকে জড়িয়ে ধরে কাঁদলেন রিপন

13

তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

14

৬৭৮ কোটি মানিলন্ডারিং, ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে মাম

15

নতুন পে কমিশন গঠনের সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার: অর্থ উপদেষ

16

আজ দেশের ৩ এলাকার বাতাস ‘দুর্যোগপূর্ণ’

17

কোচিং নয়, অবসরের পর নিজের ক্লাব গড়তে চান মেসি

18

ব্যাংক বন্ধ আজ, নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

19

পুরান ঢাকায় মালঞ্চ পরিবহনের বাসে আগুন

20
সর্বশেষ সব খবর