Ziaur Rahman Bokul
প্রকাশ : বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এবার ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব

এবার ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একইদিন হওয়ায় এবার ভোট গণনায় স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, সংসদ নির্বাচন এবং গণভোট একইদিন হওয়ায় এবার ভোট গণনায় দেরি হতে পারে। এছাড়া নির্বাচনের সময় তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে উন্নত ইন্টারনেট সেবা দিতে চারটি মোবাইল ফোন কোম্পানিকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
 
বডি অন ক্যামেরার ছবি পেয়ে কুইক রেপন্স করা হবে বলেও জানান তিনি। শফিকুল আলম বলেন, ২৫ হাজার ৫০০ বডি অন ক‍্যাম থাকবে পুলিশের কাছে। এর ফুটেজ সুরক্ষা অ‍্যাপে যুক্ত হবে, যা দেখে কুইক রেসপন্স নিশ্চিত করা হবে।
 
ভোটের সময় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারেও তিনি তাগিদ দিয়েছেন বলে জানান প্রেস সচিব।

শফিকুল আলম বলেন, নির্বাচনের প্রস্তুতি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের জরুরি বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে। এতে নির্বাচনের নিরাপত্তা পর্যালোচনা করা হয়েছে।
 
তিনি আরও বলেন, ভোটের সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা রিটার্নিং কর্মকর্তার অধীনে সমন্বয় করে কাজ করবেন। এ সময় ১ লাখ সেনা সদস্য, নৌ বাহিনীর ৫ হাজার, বিমান বাহিনীর সাড়ে ৩ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। অন‍্য বাহিনীর সঙ্গে ফায়ার সার্ভিসও থাকবে। আরও থাকবে ৫০০ ড্রোন।
 
এ সময় পাবনা ১ ও ২ আসন নিয়ে শঙ্কা থাকলেও, দুই আসনসহ ৩০০ আসনেই নির্বাচন হবে বলেও জানান তিনি।  প্রেস সচিব বলেন, এবার নির্বাচনে অংশ নেবেন ১৮৪২ জন বৈধ প্রার্থী। দায়িত্বে থাকবেন ৬৯ জন রিটার্নিং অফিসার, ৬৫৭ জন জুডিশিয়াল ম‍্যাজিস্ট্রেট ও এক হাজার ৪৭ জন নির্বাহী ম‍্যাজিস্ট্রেট। যেখানে জেলা প্রশাসক জেলার আইনশৃঙ্খলা কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি।
 
নির্বাচনী সুরক্ষা নামে একটি অ‍্যাপের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিভাবে কাজ করবেন বলেও জানান প্রেস সচিব। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীমনের আতঙ্ক কাটানো এখন ‘গণভোটের’ চেয়ে বেশি দরকার: তারেক

1

খুলছে সম্ভাবনার নতুন দুয়ার: জাপান নেবে এক লাখ বাংলাদেশি কর্ম

2

নির্বাচনকে ঘিরে তিন স্তরে সাজানো হচ্ছে নিরাপত্তা পরিকল্পনা

3

ভারতে এক মুসলিমের কাছে পূজার চাঁদা দাবি ঘিরে ব্যাপক সহিংসতা,

4

আদালত অবমাননার অভিযোগ থেকে আইনজীবী ফজলুর রহমানকে অব্যাহতি

5

আবারও থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘাত, ঝুঁকিতে ট্রাম্পের

6

বাংলাদেশি ক্রুসহ অবৈধ জ্বালানি ট্যাংকার আটক করেছে ইরান

7

বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে বাংলাদেশে শোয়েব আখত

8

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন পিছিয়ে ২১ জানুয়ারি

9

জামালপুরে নারী নির্যাতন মামলায় ৪ জনের কারাদণ্ড

10

অর্থনীতির ‘গণতন্ত্রায়ণ’ হবে, বিএনপি এখন জনগণের কাছে যাবে: আ

11

বিদেশ থেকে আনা মোবাইল ফোন নিবন্ধনের উপায় জানাল বিটিআরসি

12

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় ভারতে মেডিকেল কলেজের স্বীকৃতি ব

13

ঢাকার ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

14

আলবদর-রাজাকাররা আবার ভোট চাইছে: মির্জা আব্বাস

15

ইরানে চলমান বিক্ষোভে ৯ শিশুসহ নিহত ৫১

16

ভারতীয় বোলারদের তুলোধনা করে মার্করামের সেঞ্চুরি

17

আজ তারেক রহমানের জন্মদিন

18

৩১ ঘণ্টায় ৪ বার, বড় ভূমিকম্পের উচ্চঝুঁকিতে দেশ

19

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের

20
সর্বশেষ সব খবর