Deleted
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ০১:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ইরানের বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপ’ নেবে ট্রাম্প

বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ইরানের বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপ’ নেবে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে সরকারবিরোধী গণ-আন্দোলন দমনে যদি কর্তৃপক্ষ ফাঁসি কার্যকর করা শুরু করে, তবে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে। মঙ্গলবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারা যদি এমন কিছু করে, আমরা খুব শক্ত প্রতিক্রিয়া দেখাব।’ বুধবার থেকে ফাঁসি কার্যকর হতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অনলাইনে প্রকাশিত এক ভিডিও ক্লিপে ট্রাম্প বলেন, ‘তারা হাজার হাজার মানুষকে হত্যা করা শুরু করেছে।

আর এখন ফাঁসির কথা বলছে। তাহলে দেখা যাক, এর পরিণতি তাদের জন্য কেমন হয়।’ এই সাক্ষাৎকারের সময় ট্রাম্প যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগানে ছিলেন। সেখানে তিনি একটি উৎপাদন কারখানা পরিদর্শন করেন এবং অর্থনীতি নিয়ে ভাষণ দেন।

ভাষণে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আগের বার্তার পুনরাবৃত্তি করে বলেন, ইরানের বিক্ষোভকারীদের জন্য ‘সহায়তা আসছে’। তিনি আরো বলেন, ইরানে প্রকৃত মৃত্যুর সংখ্যা কত—তা এখনো স্পষ্ট নয়। ট্রাম্প বলেন, ‘আমি নানা সংখ্যা শুনছি। দেখুন, একটি মৃত্যুও অনেক বেশি। কিন্তু কোথাও কম সংখ্যা শুনছি, আবার কোথাও অনেক বেশি।’

পরে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, তিনি শিগগিরই ইরান পরিস্থিতি নিয়ে একটি ব্রিফিং পাবেন। তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের মাত্রা বড় বলেই মনে হচ্ছে, তবে এখনো নিশ্চিতভাবে জানি না। ২০ মিনিটের মধ্যেই জানব—এবং সে অনুযায়ী ব্যবস্থা নেব।’ এর আগে ট্রাম্প বলেছিলেন, বিক্ষোভকারীরা নিহত হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে—যে সীমা ইতোমধ্যেই কয়েক দিন আগে অতিক্রম করা হয়েছে।

নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) মঙ্গলবার জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ৭৩৪ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে প্রকৃত মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, বিক্ষোভ দমনে ইরান সরকার মৃত্যুদণ্ড ব্যবহার করতে পারে—এমন আশঙ্কাও বেড়েছে। 

তেহরানের কৌঁসুলিরা জানিয়েছেন, সাম্প্রতিক বিক্ষোভে গ্রেপ্তার কিছু ব্যক্তির বিরুদ্ধে ‘মোহারেবেহ’ বা ‘ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ অভিযোগে মৃত্যুদণ্ডযোগ্য মামলা করা হবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে, ‘ভিন্নমত দমন ও ভীতি সৃষ্টির জন্য কর্তৃপক্ষ আবারও দ্রুত বিচার ও নির্বিচার মৃত্যুদণ্ডের পথে হাঁটতে পারে—এমন উদ্বেগ বাড়ছে।’

আইএইচআর বিশেষভাবে এরফান সোলতানি (২৬) নামের এক যুবকের মামলার কথা উল্লেখ করেছে। গত সপ্তাহে তেহরানের উপশহর কারাজে গ্রেপ্তার হওয়া সোলতানিকে ইতোমধ্যেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে তার পরিবারের একটি সূত্র জানিয়েছে। ওই সূত্রের দাবি, তাকে বুধবারের মধ্যেই ফাঁসি দেওয়া হতে পারে।

সূত্র : আলঅ্যারাবিয়া। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে আবারও তীব্র শীত, তাপমাত্রা ১৪ ডিগ্রি

1

জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগির খবর ‘ভিত্তিহীন’: ফজলুল করীম মা

2

স্বাস্থ্য ও পুষ্টিতে পিছিয়ে বরিশালের দরিদ্র-অতিদরিদ্র জনগোষ

3

এভারকেয়ারের সামনে বাড়ছে ভিড়, নিরাপত্তা জোরদার

4

আসন্ন নির্বাচনের প্রার্থিতা ঘোষণার ৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার

5

৩০০ ফিটের সব বর্জ্য পরিষ্কার করবে বিএনপি

6

আরব দেশগুলোর সাথে ইসরায়েলের ঘনিষ্ঠতা বাড়াতে মরিয়া ট্রাম্প

7

গভীর রাতে নরসিংদীর শিবপুরে বিএনপি নেতাকর্মীদের গাড়ি বহরে হাম

8

দৃষ্টিশক্তি ফেরানোর যুগান্তকারী প্রযুক্তি: অন্ধত্ব নিরাময়ের

9

মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি

10

‘মিস ইউনিভার্স’ হলেন মেক্সিকোর ফাতিমা বশ

11

হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী ৩৬৫তম ওরস মোবারক

12

গণভোটে একমত হতে দলগুলোকে এক সপ্তাহ সময় দিল উপদেষ্টা পরিষদ

13

দেশের ঐক্য, প্রজ্ঞা ও দেশপ্রেমের ধারাবাহিকতার প্রতীক জিয়া পর

14

খামেনির দেশত্যাগের গুঞ্জন, কী বলছে ইরানি দূতাবাস?

15

হল ছাড়তে শুরু করেছেন ঢাবির আবাসিক শিক্ষার্থীরা

16

হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া নিয়ে যা জানালেন শিশির

17

সারাদেশে আজ মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ

18

শিকাগোতে ট্রাম্পের সেনা মোতায়েন ঠেকিয়ে দিলো সুপ্রিম কোর্ট

19

বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

20
সর্বশেষ সব খবর