Deleted
প্রকাশ : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ০২:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলম্বিয়ায় হামলা করতে পারে আমেরিকা: আশঙ্কা প্রেসিডেন্ট পেত্রোর

কলম্বিয়ায় হামলা করতে পারে আমেরিকা: আশঙ্কা প্রেসিডেন্ট পেত্রোর

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আশঙ্কা প্রকাশ করে বলেছেন, তার দেশে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার এখন ‘বাস্তব হুমকি’ রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোকে তাদের ‘সাম্রাজ্যের’ অংশ হিসেবে বিবেচনা করছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার পর পেত্রো এই প্রতিক্রিয়া জানালেন। পেত্রো সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বকে শাসন করার বদলে এখন বিশ্ব থেকে ‘বিচ্ছিন্ন’ হওয়ার ঝুঁকিতে রয়েছে।

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টদের কর্মকাণ্ডকে ‘নাৎসি বাহিনী’র সঙ্গে তুলনা করেছেন গুস্তাভো পেত্রো। ট্রাম্প প্রশাসন অপরাধ দমন ও অবৈধ অভিবাসী তাড়ানোর নামে আইসিই-এর কার্যক্রম ব্যাপকভাবে বাড়িয়েছে।

পেত্রো বলেন, আইসিই এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা শুধু লাতিন আমেরিকানদেরই রাস্তায় হেনস্তা করছে না, বরং তারা মার্কিন নাগরিকদেরও হত্যা করছে।

সম্প্রতি মিনিয়াপলিসে এক মার্কিন নারী আইসিই এজেন্টের গুলিতে নিহত হওয়ার ঘটনার দিকে ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করেন।

বুধবার সন্ধ্যায় ডোনাল্ড ট্রাম্প ও গুস্তাভো পেত্রোর মধ্যে প্রায় এক ঘণ্টা ফোনে কথা হয়। ট্রাম্প এই আলাপকে ‘বড় সম্মান’ হিসেবে বর্ণনা করলেও পেত্রোর কণ্ঠে ছিল ভিন্ন সুর। পেত্রো জানান, আলোচনার বড় অংশজুড়েই ছিল মাদক পাচার, ভেনেজুয়েলা পরিস্থিতি এবং লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের ভূমিকা।

সম্প্রতি ভেনেজুয়েলায় হামলা ও নিকোলাস মাদুরোকে আটকের পর ট্রাম্প বলেছিলেন, কলম্বিয়ায় সামরিক অভিযান চালানোও একটি ‘ভালো চিন্তা’ হতে পারে। এমনকি তিনি পেত্রোকে একাধিকবার ব্যক্তিগতভাবে সতর্ক থাকতে বলে আক্রমণাত্মক মন্তব্যও করেছেন।

যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তবে কলম্বিয়া কীভাবে আত্মরক্ষা করবে, এমন প্রশ্নের জবাবে পেত্রো বলেন, তিনি আলোচনার মাধ্যমেই সমাধান পছন্দ করেন। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কলম্বিয়ার ইতিহাস বলছে আমরা বড় বড় বাহিনীর বিরুদ্ধে কীভাবে লড়েছি। আমাদের বিমান বিধ্বংসী ব্যবস্থা নেই, কিন্তু আমাদের জনগণ (জনসাধারণ), পাহাড় এবং জঙ্গল আছে। আমরা সবসময় এভাবেই টিকে থেকেছি।

বিশ্বের বৃহত্তম কোকেন উৎপাদনকারী দেশ কলম্বিয়ায় তেল, স্বর্ণ এবং কয়লার বিপুল মজুদ রয়েছে। ট্রাম্প অভিযোগ করেছেন যে পেত্রো কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে বিক্রি করছেন। তবে পেত্রো এই অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি গত ২০ বছর ধরে মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে লড়াই করছেন।

সাবেক এই গেরিলা নেতা বর্তমানে কলম্বিয়ায় ‘টোটাল পিস’ বা পূর্ণাঙ্গ শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছেন। সমালোচকরা তার এই নীতিকে নমনীয় বললেও পেত্রোর দাবি, তার সরকারের সময়েই কোকা চাষ এবং হত্যাকাণ্ডের হার উল্লেখযোগ্য হারে কমেছে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা-৩ আসনেও আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

1

শান্তি চুক্তি যুদ্ধ অবসানের ‘চূড়ান্ত প্রস্তাব’ নয়: ট্রাম্প

2

ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় স্থবির জনজীবন

3

মুস্তাফিজকে বাদ দিয়ে কেকেআর-এর বিবৃতি

4

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি

5

গ্রিনল্যান্ড দখল করতে চায় যুক্তরাষ্ট্র, বিবেচনা করছে সামরিক

6

শেখ মুজিবুর রহমানের অবদান অস্বীকার করা যাবে না: নুর

7

পঞ্চগড়ে শীতের দাপট, তাপমাত্রা ১২ ডিগ্রি

8

চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?

9

পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয়ের পথে বাংলাদেশ

10

ভোলাহাট সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা: ২৭ জনকে আটক কর

11

আমরা ভয়হীন মত প্রকাশের নির্বাচন চাই: প্রধান উপদেষ্টা

12

দল ঐক্যবদ্ধ না থাকলে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করতে পারে : তা

13

নাশকতা প্রতিহত করতে মাঠে থাকবে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো

14

পুলিশে ১৫ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারকে বদলি

15

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দেশের সব মসজিদে দোয়ার আহ্বান সর

16

ট্রাম্পের টিকটক চুক্তি বৃহস্পতিবারই চূড়ান্ত হতে পারে

17

দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি: হাইকোর্ট

18

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যার অভিযোগ হোটেল কর্মচারীর বিরুদ্ধ

19

মিরপুর সনি সিনেমা হলের সামনে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

20
সর্বশেষ সব খবর