Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকার বিষাক্ত বাতাসে শ্বাসকষ্ট: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে সুনিধি নায়েক

ঢাকার বিষাক্ত বাতাসে শ্বাসকষ্ট: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে সুনিধি নায়েক

বিনোদন ডেস্ক: ঢাকার বাতাসের মান নিয়ে উদ্বেগ দীর্ঘদিনের। এবার সেই ভয়ংকর দূষণের শিকার হলেন জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী ও গায়ক শায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী সুনিধি নায়েক। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত ৫ দিন ধরে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল (রোববার) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর জানিয়ে হাসপাতাল থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন এই গায়িকা। সেখানে তিনি জানিয়েছেন, ঢাকার দূষিত বাতাসের কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন।

অসুস্থ অর্ণবও, তবুও পাশে: সুনিধি জানান, তার স্বামী অর্ণব নিজেও অসুস্থ ছিলেন। কিন্তু স্ত্রীর শ্বাসকষ্ট শুরু হলে নিজের অসুস্থতা উপেক্ষা করেই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান অর্ণব।

ফেসবুক পোস্টে সুনিধি লিখেছেন, ‘‘এই দেশে আমার নিজের কোনো পরিবার নেই। চার দিন আগে ঢাকার দূষণ আমাকে গুরুতর অসুস্থ করে তুলেছিল—আমি শ্বাস নিতে পারছিলাম না। অর্ণব নিজে অসুস্থ থাকা সত্ত্বেও আমাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।’’

বন্ধু যখন পরিবার: বিপদের সময় বন্ধুদের পাশে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুনিধি। বিশেষ করে ত্রয়ী ইসলাম নামের এক বন্ধুর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘ত্রয়ী ইসলাম আমার পাশে বোনের মতো দাঁড়িয়েছিলেন। জরুরি অবস্থা থেকে শুরু করে ভর্তি পর্যন্ত সবকিছুর যত্ন নিয়েছেন তিনি। আমার বন্ধুরাও আমাকে দেখতে এসেছিল। হাসপাতালে একা শুয়ে থাকার সময় আমি বুঝতে পেরেছিলাম যে, আমি সত্যিই কতটা ধন্য।’’

বর্তমান অবস্থা ও দোয়া প্রার্থনা: শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন সুনিধি। তিনি লিখেছেন, ‘‘আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি, কিন্তু এখনো অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। দয়া করে আমার জন্য প্রার্থনা করবেন।’’

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনের জন্য ২০ হাজার সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ইন্দোনেশিয়

1

ট্রাফিক বিভাগে অনিয়ম: ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের ব

2

যাচাই-বাছাইয়ের পর আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে সিদ্ধান্ত:

3

মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ: আজ থেকে ইসিতে করা যাবে আপিল

4

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল আজ, যেভাবে দেখবেন

5

খালেদা জিয়া জীবিত থাকলে আমাকে বহিষ্কার করার আদেশ আসতো না :

6

দল বিলুপ্ত করে বিএনপিতে এহসানুল হুদা, কিশোরগঞ্জ-৫ আসনে ধানের

7

৫ দিনের রিমান্ডে সাংবাদিক আনিস আলমগীর

8

এআই ও বৈদ্যুতিক গাড়ি এখন লাভজনক : শাওমি

9

বিএনপির কোনো নেতাকর্মী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয়: রিজ

10

গুলিস্তানে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

11

সিলেটে ‘সাদা পাথর’ কাণ্ডে অভিযুক্ত সাহাব উদ্দিনের বহিষ্কারা

12

ল্যাবের রিপোর্ট নয়, এবার সেলফি দেখেই রোগ ধরবে এআই: জেনে নিন

13

বাংলাদেশের সঙ্গে কোনো বিরোধ বা উত্তেজনা চায় না ভারত: রাজনাথ

14

খতমে নবুওয়ত সম্মেলনে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতারা

15

মাহিয়া মাহির 'রুহ’টা ভারতে !

16

ক্ষমতায় গেলে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহা

17

বাবরি মসজিদ ভাঙার ৩৩ বছর পর পুনর্নির্মাণে ভিত্তিপ্রস্তর

18

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশাল দক্ষিণ জেলা বিএনপির দোয়া

19

শাহবাগ থেকে শুরু হলো ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

20
সর্বশেষ সব খবর