Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৫:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অভিনেত্রীদের কাছে 'কাস্টিং কাউচ' এক অন্ধকার জগৎ

অভিনেত্রীদের কাছে 'কাস্টিং কাউচ' এক অন্ধকার জগৎ

গ্ল্যামার জগতের এক অন্ধকার দিক হলো 'কাস্টিং কাউচ' বা কাজের সুযোগের বিনিময়ে যৌন সুবিধা চাওয়া, যার শিকার হননি এমন উঠতি তারকা খুঁজে পাওয়া কঠিন। বলিউড থেকে টলিউড—সবখানেই এই অনৈতিক প্রবণতা বিদ্যমান। তবে কেবল উঠতি তারকারাই নন, ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদেরও যে এর থেকে রেহাই মেলে না, তার প্রমাণ দিলেন ওপার বাংলার পরিচিত মুখ পায়েল সরকার।

একসময় টলিউডের বাণিজ্যিক সিনেমার অন্যতম সফল মুখ ছিলেন পায়েল। অভিনেতা দেবের সঙ্গে তার জুটি বক্স অফিসে একাধিক ব্লকবাস্টার হিটও দিয়েছে। সেই পায়েল সরকার সম্প্রতি একটি পডকাস্টে তার জীবনের এক কঠিন অভিজ্ঞতার কথা সামনে এনেছেন। তিনি সরাসরি এক প্রযোজকের বিরুদ্ধে তার কাছে যৌন সুবিধা দাবি করার অভিযোগ তুলেছেন।

'স্ট্রেট আপ উইথ শ্রী'-এর আসন্ন এপিসোডের প্রচারণামূলক ভিডিওতে দেখা যায়, সঞ্চালিকার সঙ্গে আলাপচারিতায় পায়েল বলেন, "আমাদের ইন্ডাস্ট্রির একজন প্রযোজক আমার কাছে নির্দিষ্ট কিছু সুবিধা দাবি করেছিলেন।" সঞ্চালিকা তখন পাল্টা স্পষ্ট করে জানতে চান, সেটি যৌন সুবিধা কিনা। জবাবে কোনো রাখঢাক না রেখেই পায়েল দৃঢ়ভাবে বলেন, "হ্যাঁ, সেটাই।"

নিজের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অভিনেত্রী আরও জানান, ক্যারিয়ারে যখন তার ফ্লপ ছবির পর একটি কঠিন সময় চলছিল, সেই প্রযোজক তখন তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা খারাপ কথা লিখতেন। এমনকি তার ছবিতে 'ক্রস ক্রস' চিহ্ন দিয়ে উল্টোপাল্টা মন্তব্য করতেন। অভিনেত্রী বলেন, "বেসিক্যালি পুরো সাইকো হয়ে গিয়েছিলেন তিনি।"

কামব্যাক নিয়ে তিনি বলেন, "তারপর আমি কামব্যাক করলাম। এরপর 'প্রেম আমার' হলো, 'লে ছক্কা' হলো। মনে আছে, এক বছরের ব্যবধানে দুটো ছবির শুটিং করেছিলাম।"

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা এখনো সংকটাপন্ন, ৭২ ঘণ্টা না পের

1

আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা, তৃতীয়তে দিল্লি

2

ছায়ানটে অগ্নিসংযোগের ঘটনায় তিন শতাধিক ব্যক্তিকে আসামি করে মা

3

গাছ লাগিয়ে নতুন বছরের পথচলা শুরু করল বিডি ক্লিন কিশোরগঞ্জ

4

ইউনূসের দ্বৈত ভূমিকায় ‘স্বার্থের সংঘাত’ হচ্ছে: সালাহউদ্দিন

5

শিকাগোতে ট্রাম্পের সেনা মোতায়েন ঠেকিয়ে দিলো সুপ্রিম কোর্ট

6

পদত্যাগ করলেন দুই ছাত্র উপদেষ্টা

7

ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠনের চিন্তা করছে বিএ

8

ভারত-পাকিস্তানের সামরিক মহড়া একই সময়ে, নেপথ্যে কী?

9

বাংলাদেশে কারও কোনো নিরাপত্তার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্

10

বেনিনে সেনা অভ্যুত্থানের দাবি, সরকার বলছে ‘পরিস্থিতি নিয়ন্ত্

11

‘বিএনপি আমাদের অবমূল্যায়ন করেছে, ছাগল আর গরুর দাম এক হতে পার

12

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন: সালাহউদ্দিন

13

দেশের ১ শতাংশ ধনীর হাতে ২৪ শতাংশ সম্পদ

14

মাঝরাতে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

15

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

16

প্লট জালিয়াতি, হাসিনা রেহানা ও টিউলিপের কারাদণ্ড

17

দিল্লি যেভাবে উপস্থাপন করছে সেটা গ্রহণযোগ্য না : পররাষ্ট্র উ

18

বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফ

19

মাত্র ৩ মাসে কুরআনের হাফেজ হলো শিশু মাহাদী

20
সর্বশেষ সব খবর