Ziaur Rahman Bokul
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জবি বিশ্ববিদ্যালয় দিবসে জমজমাট আয়োজন

জবি বিশ্ববিদ্যালয় দিবসে জমজমাট আয়োজন

জবি প্রতিনিধি

‘ঐক্যবদ্ধ জবিয়ান, স্বপ্ন জয়ে অটল প্রাণ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২২ অক্টোবর উদযাপিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম বিশ্ববিদ্যালয় দিবস।

‎গৌরবের দুই দশক অতিক্রম করে নব অভিযাত্রায় পদার্পণ উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‎বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত বুধবার রাতে এ অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচি জানানো হয়।

‎বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে উদযাপনের সূচনা করা হবে।

‎এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। র‌্যালিটি রায়সাহেব বাজার ও ভিক্টোরিয়া পার্ক এলাকা প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে ফিরে আসবে।

‎সকাল ১০টা ৩০ মিনিটে শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় চারুকলা বিভাগ আয়োজিত চিত্র ও চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করা হবে। একই স্থানে গত বছরের চিত্র প্রদর্শনীর পুরস্কার প্রদান অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় বিজ্ঞান ভবনের প্রাঙ্গণে সংগীত বিভাগের উদ্যোগে থাকবে মনোজ্ঞ সাংগীতিক পরিবেশনা। দুপুর ১টা ১৫ মিনিটে কেন্দ্রীয় জামে মসজিদে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দুপুর ২টা ৩০ মিনিটে নাট্যকলা বিভাগ আয়োজন করবে শর্টফিল্ম প্রদর্শনী ও নাটক মঞ্চায়ন।

‎এরপর বিকাল ৩টা ৩০ মিনিটে ফিল্ম ও টেলিভিশন বিভাগ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করবে। বিকেল ৪টা ১৫ মিনিটে বিজ্ঞান ভবনের প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ ও উদীচী শিল্পীগোষ্ঠীর পরিবেশনা অনুষ্ঠিত হবে।

‎সবশেষে বিকেল ৫টা থেকে শুরু হবে ব্যান্ড সংগীত ও বহিঃ শিল্পীদের অংশগ্রহণে বর্ণিল কনসার্ট, যা দিবসটির সমাপনী অনুষ্ঠানে পরিণত হবে।

সকালবেলা/এমএইচ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে সমর্থন দিয়ে এনসিপি থেকে পদত্যাগ করলেন আরশাদুল

1

বিএনপি নেতাকে গুলি করে হত্যা করল আপন চাচাতো ভাই

2

শিকলবন্দী শান্তর চিকিৎসায় এগিয়ে এলেন ইউএনও, তুলে দিলেন ১৫

3

শ্রেয়া ঘোষালের কনসার্টে প্রচণ্ড ভিড়ে অজ্ঞান ২

4

মিয়ানমারে ভোট শুরু: সমালোচকরা বলছেন, প্রহসনের নির্বাচন

5

কুর্মিটোলায় প্রাইভেটকারে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

6

ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, ৫ ভুয়া ডিবি আটক

7

চার খুনের মামলায় ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন

8

আবারো ডিসি নিয়োগ ঘিরে বিতর্ক, প্রশাসনের ভেতরে ক্ষোভের শঙ্কা

9

রূপগঞ্জে ফেসবুকে 'চু'দ'লিংনপং' কমেন্ট নিয়ে দুই গ্রুপের সংঘর

10

বিএনপির কোনো নেতাকর্মী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয়: রিজ

11

মেঘনায় দুর্ঘটনা, দুই লঞ্চের রুট পারমিট বাতিল

12

ঝিনাইদহে রমরমা সুদের কারবারে পথে বসছে হাজারো মানুষ

13

হাদি হত্যা মামলা: মোটরসাইকেল নম্বরের ভুলে আটক হান্নানের জামি

14

কেমন ছিল নবীজির বিজয় উদযাপন

15

আগামী সপ্তাহের শুরুর দিকে ৮ দলের প্রার্থী ঘোষণা: এহসানুল মাহ

16

বিজয়ের মাসে আবারও বড় পর্দায় জয়া আহসানের ‘নকশী কাঁথার জমি

17

জোটের প্রার্থীর বিরুদ্ধে লড়বেন রুমিন ফারহানা: ব্রাহ্মণবাড়িয়া

18

চট্টগ্রামে তিনটি আসনে প্রার্থী পরিবর্তন করলো বিএনপি

19

মাদারগঞ্জে পৌর যুবদল নেতাসহ ৯ জুয়াড়ি আটক

20
সর্বশেষ সব খবর