Ziaur Rahman Bokul
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি হলেন মুফতি মিজানুর রহমান সাঈদ

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি হলেন মুফতি মিজানুর রহমান সাঈদ

মুহসিন মোল্লা: জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দেশের বরেণ্য আলেম ও ফিকহ্ বিশারদ মুফতী মিজানুর রহমান সাঈদ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বরিশালের চরমোনাইতে চলমান বার্ষিক মাহফিলের মঞ্চ থেকে এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়।

তিনি মাওলানা নূরুল হুদা ফয়েজী (পীর সাহেব কারীমপুর)-এর স্থলাভিষিক্ত হলেন। এর আগে, ২০২৩ সালের নভেম্বরে গঠিত কমিটিতে মাওলানা নূরুল হুদা ফয়েজী সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

জানা গেছে, চরমোনাই মাহফিলে উপস্থিত লাখো মুসল্লি ও আলেম-ওলামাদের সামনে সংগঠনের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। দ্বীনি কার্যক্রমকে আরও বেগবান করা এবং ওলামা-মাশায়েখদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এই রদবদল করা হয়েছে।

মুফতী মিজানুর রহমান সাঈদ বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামী স্কলার এবং শাইখুল হাদিস। তার এই মনোনয়নে উপস্থিত আলেম সমাজ ও সাধারণ মুসল্লিরা সন্তোষ প্রকাশ করেছেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী রাশ

1

চট্টগ্রামে এসইও ও এআই নিয়ে সম্মেলন আয়োজন জায়ান্ট মার্কেটা

2

ভেনেজুয়েলায় ইসলামের প্রচার ও প্রসার: যেভাবে গড়ে উঠল শক্তিশাল

3

ভালুকায় পিকআপসহ ৪৮০ বোতল বিদেশি মদ জব্দ, আটক ১

4

ইউক্রেনের কৌশলগত শহর সিভারস্ক রাশিয়ার দখলে

5

হাদি হত্যার প্রতিবাদে মিছিল শেষে ফেরার পথে বাসের ধাক্কায় শিব

6

শেখ হাসিনা ফিরবেন, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু: সাবেক বিএনপি নেতা

7

খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন: জামা

8

গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা জারি

9

ভোটের প্রচারে ২২ জানুয়ারি মাঠে নামছেন তারেক রহমান

10

ফের বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

11

হিরো আলম গ্রেফতারের পর যা বললেন রিয়া মনি

12

শিক্ষকের দ্বারা ধর্ষিত মাদরাসা ছাত্রীর আত্মহত্যা, গ্রেপ্তার

13

আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা, তৃতীয়তে দিল্লি

14

আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে নিহত ২

15

ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ

16

হজের অনুমতি মিলবে না দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের

17

বিক্রয়কর্মী হত্যার দায় স্বীকার করল রবিন ডাকাত

18

বাবার কবর জিয়ারতে জিয়া উদ্যানের পথে তারেক রহমান

19

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার নির্দেশদাতা শীর্ষ সন্ত

20
সর্বশেষ সব খবর