Deleted
প্রকাশ : রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

২৮ কোটিতে বিক্রি হলো টাইটানিকে থাকা যাত্রীর স্বর্ণের ঘড়ি

২৮ কোটিতে  বিক্রি হলো টাইটানিকে থাকা যাত্রীর স্বর্ণের ঘড়ি

১৯১২ সালের ১৪ এপ্রিল সাউদ্যাম্পটন থেকে নিউইয়র্কগামী টাইটানিকে করে ভ্রমণের সময় বরফখণ্ডে আঘাত পেয়ে ডুবে গেলে ১৫০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়। সেই দুর্ঘটনায় নিহত ধনী যাত্রীদের একজন ইসিডর স্ট্রাউসের মরদেহ থেকে উদ্ধার করা একটি স্বর্ণের পকেট ঘড়ি নিলামে রেকর্ড ১৭ লাখ ৮০ হাজার পাউন্ডে (বাংলাদেশি টাকায় প্রায় ২৮ কোটি টাকা) বিক্রি হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, এই ধরনের সংগ্রহযোগ্য সামগ্রীর ক্ষেত্রে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ দাম। ইসিডর স্ট্রাউস ও তার স্ত্রী আইডা ওই দুর্ঘটনায় প্রাণ হারান।

ঘটনার কয়েক দিন পর আটলান্টিক মহাসাগর থেকে স্ট্রাউসের মরদেহ উদ্ধার করা হয়। তখনই তার সঙ্গে পাওয়া যায় ১৮ ক্যারেট স্বর্ণের জুলেস জারগেনসেন ব্র্যান্ডের পকেট ঘড়িটি। পরিবার চার প্রজন্ম ধরে এটি সংরক্ষণ করে রেখেছিল। পরবর্তীতে ইংল্যান্ডের উইল্টশায়ারের ডিভাইজেস শহরের হেনরি অলড্রিজ অ্যান্ড সন নিলাম ঘরে ঘড়িটি তোলা হলে রেকর্ড দামে বিক্রি হয়।

জার্মানিতে জন্ম নেওয়া ইসিডর স্ট্রাউস ছিলেন যুক্তরাষ্ট্রের একজন ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং নিউইয়র্কের বিখ্যাত মেসিজ ডিপার্টমেন্ট স্টোরের সহ-মালিক। টাইটানিক ডুবির রাতে আইডাকে লাইফবোটে উঠতে বলা হলেও তিনি স্বামীকে ছেড়ে যেতে অস্বীকৃতি জানান এবং তার সঙ্গেই মৃত্যুবরণ করেন। আইডার মরদেহ আর পাওয়া যায়নি।

এই নিলামে টাইটানিকের লেটারহেডে লেখা আইডা স্ট্রাউসের একটি চিঠি ১ লাখ পাউন্ডে, জাহাজের যাত্রী তালিকা ১ লাখ ৪ হাজার পাউন্ডে এবং রেসকিউ জাহাজ আরএমএস কারপাথিয়ার নাবিকদের দেওয়া একটি স্বর্ণপদক ৮৬ হাজার পাউন্ডে বিক্রি হয়। সব মিলিয়ে টাইটানিক–সম্পর্কিত নানা স্মারকের এই নিলাম থেকে প্রায় ৩০ লাখ পাউন্ড উঠেছে।

নিলামকারী অ্যান্ড্রু অলড্রিজ বলেন, ঘড়িটির অভূতপূর্ব মূল্য টাইটানিককে ঘিরে মানুষের দীর্ঘদিনের আগ্রহেরই প্রমাণ। তিনি যোগ করেন, স্ট্রাউস দম্পতির সম্পর্ক ছিল টাইটানিকের এক ‘অক্ষয় প্রেমের গল্প’, আর আইডার স্বামীকে ছাড়তে না চাওয়ার সিদ্ধান্ত সেই ভালোবাসার গভীরতারই নিদর্শন, যা ঘড়িটির রেকর্ডমূল্যে প্রতিফলিত হয়েছে।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থেমে গেল রাজনীতির মহাকাব্য, বাংলার আকাশে নক্ষত্রপতন

1

বাংলাদেশ-পাকিস্তানের ওপর নজর রাখতে হলদিয়া নদীতে ভারতের নতুন

2

নোয়াখালী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন ইসলামী আন্দোলনের মাওলানা

3

জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ব্রিটিশ হাইকমিশনার

4

আরো সাড়ে ৪ মাস বাড়লো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

5

বাবুগঞ্জে ইউপি সদস্যের ছেলেকে ইট দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা

6

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ

7

ভারতকে ১৯১ রানে উড়িয়ে যুব এশিয়া কাপে পাকিস্তানের ঐতিহাসিক শি

8

স্বরাষ্ট্র ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি শিক্ষকদের

9

ইউক্রেনের কৌশলগত শহর সিভারস্ক রাশিয়ার দখলে

10

এভারকেয়ারে ডা. জুবাইদা রহমান

11

শ্রীমঙ্গলে ফ্রিজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

12

কুয়াশার কারণে শাহজালালে নামতে পারেনি ৮ ফ্লাইট

13

হাসনাতের হুঁশিয়ারিতে ভারতের পারমানবিক বো'মার হুমকি

14

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা শুরু করল জে

15

হত্যাচেষ্টা মামলায় হাসিনা-জয়সহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ

16

নাটোরে বোনের বিপক্ষে ভাইয়ের মনোনয়ন ফরম উত্তোলন

17

ইসরায়েলি আগ্রাসনে শ্রবণশক্তি হারিয়েছে গাজার ৩৫ হাজার শিশু

18

দেশকে নতুন করে গড়ে তুলতে হবে: তারেক রহমান

19

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ, গড় পাসের হার ৫৮ দশমিক

20
সর্বশেষ সব খবর