Deleted
প্রকাশ : বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সালমান-আনিসুল ও দীপু মনিকে নতুন মামলায় গ্রেফতার

সালমান-আনিসুল ও দীপু মনিকে নতুন মামলায় গ্রেফতার

জুলাই আন্দোলনের সময় রাজধানীর বাড্ডা থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক মো. গোলাম কিবরিয়া খান তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।

আজ সকাল ১০টার দিকে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সাড়ে ১০টায় আদালতে উঠানো হয়েছে তাদের।

অভিযোগ অনুযায়ী, মামলার বাদী দুর্জয় আহম্মেদ (২৮) ২৪ এর কোটা আন্দোলনের মিছিলে অংশ নেন। ২০ জুলাই বাড্ডা থানার মধ্যবাড্ডা ইউলুপের নিচে পোস্ট অফিস গলির মাথায় রাস্তায় অবস্থানকালে তার ওপর গুলি করা হয়। 

এতে বাদীর দুই চোখ অন্ধ হয়ে যায়। এছাড়া মাথায় পেছনে আঘাত লেগে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হন। পরে কয়েকটি হাসপাতালে চিকিৎসা নেন। ওই ঘটনায় দূর্জয় আহম্মেদ বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯০ জনের নামে মামলা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেল থেকে ছোঁড়া গুলি লেগেছে হাদির কানের নিচে

1

ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় স্থবির জনজীবন

2

কোটালীপাড়া থানায় দুর্বৃত্তদের ককটেল হামলা, আহত ৩ পুলিশ

3

হাদি এখনও আশঙ্কামুক্ত নন, অবস্থা অপরিবর্তিত: ইনকিলাব মঞ্চ

4

চট্টগ্রাম বিআরটিএ জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

5

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে মাঠে প্রশাসন নিরপেক্ষ থাকবে:

6

শরীয়তপুরে কলেজ থেকে ফেরার পথে শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ

7

আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে: তারেক

8

খালেদা জিয়ার ইন্তেকালে বিএনপির ৭ দিনের শোক

9

মামুনুল হককে হেফাজতের সকল পদ থেকে অব্যাহতির দাবি মিথ্যা

10

দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়ার জেলজীবন

11

শরীয়তপুরে বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে নিহত ১

12

ভারতে বিশ্বকাপের দল পাঠাবে না বিসিবি, ভেন্যু বদলের দাবি

13

প্লট জালিয়াতির মামলায় হাসিনাকন্যা পুতুলের ৫ বছরের কারাদণ্ড

14

হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া পাইনি: পররাষ্ট্র উপদেষ্ট

15

ভোলাহাট সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা: ২৭ জনকে আটক কর

16

জকসু নির্বাচনে বাজিমাত: বিপুল ভোটে এজিএস হলেন সাতক্ষীরার মাস

17

দুদকের সাবেক কমিশনার জহুরুলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

18

বেগম জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কা

19

আ. লীগের অবরোধে ঢাকা-বরিশাল মহাসড়কে যানচলাচল বন্ধ

20
সর্বশেষ সব খবর