Ziaur Rahman Bokul
প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে এমইপি গ্রুপের মিলনমেলা

ঠাকুরগাঁওয়ে এমইপি গ্রুপের মিলনমেলা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ব্যবসায়ী, পরিবেশক ও সহযোগীদের অংশগ্রহণে ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এমইপি গ্রুপের ব্যবসায়ী, পরিবেশক ও সহযোগী সম্মেলন। প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম, পণ্যের মান, বাজার সম্প্রসারণ, পরিবেশকদের বিভিন্ন বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময়ের পাশাপাশি অনুষ্ঠানে ছিল গিফট ও আকর্ষণীয় র‍্যাফেল ড্র। এতে অংশগ্রহণকারীদের মধ্যে সৃষ্টি হয় আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ।
সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর এলাকায় মানব কল্যাণ পরিষদের হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে জেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ী, পরিবেশক ও সহযোগীরা অংশ নেন।
অনুষ্ঠানে ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমইপি গ্রুপের রংপুর বিভাগের ম্যানেজার শফিকুল ইসলাম শিপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এমইপি গ্রুপের দিনাজপুর ম্যানেজার আবুল কালাম আজাদ।
সম্মেলনে আরও বক্তব্য দেন এমইপি গ্রুপের ঠাকুরগাঁও ফিল্ড অফিসার আশরাফুল আলম, এমইপি গ্রুপের পরিবেশক ও মাহিন ইলেকট্রিকের প্রোপ্রাইটর ইমরান হোসেন, যমুনা ইলেকট্রনিকের প্রোপ্রাইটর মহিউদ্দিন মুহিন, আরএন ইলেকট্রিকের প্রোপ্রাইটর কামরুজ্জামানসহ বিভিন্ন ব্যবসায়ী ও পরিবেশক।
আলোচনা পর্বে বক্তারা বলেন, একটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্যের পেছনে ব্যবসায়ী, পরিবেশক ও সহযোগীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পণ্যের গুণগত মান বজায় রাখা, ক্রেতাদের আস্থা অর্জন এবং বাজারে পণ্যের বিস্তৃতি বাড়াতে পরিবেশকদের সঙ্গে প্রতিষ্ঠানের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় এমইপি গ্রুপের বিভিন্ন পণ্যের বাজার সম্প্রসারণ, ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা, পরিবেশকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং আগামী দিনের ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা আরও বলেন, ব্যবসায়ী ও পরিবেশকদের সঙ্গে প্রতিষ্ঠানের সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা যত বাড়বে, ব্যবসার পরিধিও তত বিস্তৃত হবে। তাই পরিবেশকদের বিভিন্ন সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া এবং তাদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তারা।
সম্মেলনে অংশ নেওয়া ব্যবসায়ী ও পরিবেশকরাও তাদের ব্যবসায়িক অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি বাজার পরিস্থিতি, পণ্যের চাহিদা, ক্রেতাদের প্রত্যাশা এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে মতামত দেন তারা। সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
তবে সম্মেলনের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল গিফট ও র‍্যাফেল ড্র। আলোচনা ও মতবিনিময় শেষে র‍্যাফেল ড্রয়ের আয়োজন করা হলে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। একের পর এক বিজয়ীর নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে অনুষ্ঠানস্থলে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে।
র‍্যাফেল ড্রয়ে বিজয়ীদের হাতে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পাওয়ার পর বিজয়ীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। উপস্থিত ব্যবসায়ী ও পরিবেশকরাও বিজয়ীদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানের সার্বিক আয়োজন নিয়ে আয়োজকরা জানান, ব্যবসায়ী, পরিবেশক ও সহযোগীদের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ক আরও শক্তিশালী করা এবং তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যেই এ ধরনের সম্মেলনের আয়োজন করা হয়েছে। নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও পরামর্শ জানা এবং ভবিষ্যৎ কার্যক্রমে তা কাজে লাগানোরও সুযোগ তৈরি হয় এসব আয়োজনের মাধ্যমে।
তারা বলেন, এমইপি গ্রুপের সঙ্গে ব্যবসায়ী ও পরিবেশকদের দীর্ঘদিনের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
দিনব্যাপী আয়োজনে ব্যবসায়ী, পরিবেশক ও সহযোগীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও মতবিনিময়ের পাশাপাশি আনন্দঘন পরিবেশে শেষ হয় এমইপি গ্রুপের এ সম্মেলন।
সম্মেলনে এমইপি গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ী, পরিবেশক ও সহযোগীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজেপি-বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

1

যুবদল নেতা কিবরিয়া হত্যায় বেরিয়ে আসছে যেসব তথ্য

2

ধর্ষণ মামলায় বগুড়ায় নারী ব্যবসায়ীর দালাল গ্রেপ্তার

3

সীমান্তে আরাকান আর্মির দাপট, ৯ মাস ধরে অচল টেকনাফ স্থলবন্দর

4

বিএনপির কোনো নেতাকর্মী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয়: রিজ

5

কলম্বিয়ায় হামলা করতে পারে আমেরিকা: আশঙ্কা প্রেসিডেন্ট পেত্রো

6

বিসিবির নারী বিভাগের প্রধান হলেন রুবাবা দৌলা

7

আগামীকাল লন্ডনে তারেক রহমানের বিদায় সংবর্ধনা ও জনসভা

8

নির্বাচন ও গণভোট একসঙ্গে করার বৈধতা নিয়ে রিট

9

শান্তি চায় না মস্কো: জেলেনস্কি

10

বিএনপি নেতাকে গুলি করে হত্যা করল আপন চাচাতো ভাই

11

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১০.৫ ডিগ্রি

12

বেগম জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

13

সোমবার পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের পরবর্তী শুনানি

14

হারানো বা চুরি হওয়া ফোন ব্লক করবেন যেভাবে

15

শুধু ধর্মীয় আবেগ নয়, ইসলামি ব্যাংকিং একটি পূর্ণাঙ্গ অর্থনৈতি

16

দেশে ২০২৫ সালে সড়কে ঝরেছে ৯১১১ প্রাণ

17

দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১ , বিএনপি অফিস ভাঙচুর ও জিয়া-খালেদ

18

প্রিয় নেতার অপেক্ষায় স্মৃতিসৌধে লাখো নেতাকর্মী

19

শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে হামলা করল রাশিয়া, নিহত ৮

20
সর্বশেষ সব খবর