Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

৬০ বছরে পা দিলেন ‘ভাইজান’: পানভেলে তারার মেলা, বান্দ্রা সি লিংকে আলোর খেলা

৬০ বছরে পা দিলেন ‘ভাইজান’: পানভেলে তারার মেলা, বান্দ্রা সি লিংকে আলোর খেলা

বিনোদন ডেস্ক: বলিউডের ‘ভাইজান’ খ্যাত সুপারস্টার সালমান খান জীবনের ৬০তম বসন্তে পা দিলেন। ২৭ ডিসেম্বর (শনিবার) তার জন্মদিন উপলক্ষে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছিল পুরো মায়ানগরী মুম্বাইজুড়ে। বান্দ্রা ওরলি সি লিংক থেকে শুরু করে পানভেলের ফার্মহাউস—সবখানেই ছিল উদযাপনের ছটা।

জনপ্রিয়তা আর হিট-ফ্লপের হিসাব ছাপিয়ে সালমান খান হয়ে উঠেছেন প্রজন্মের পর প্রজন্মের আবেগের নাম। ‘ম্যায়নে পেয়ার কিয়া’র প্রেমিক থেকে শুরু করে ‘দাবাং’-এর চুলবুল পান্ডে কিংবা ‘বজরঙ্গি ভাইজান’—প্রতিটি চরিত্রেই তিনি দর্শকদের সঙ্গে গড়ে তুলেছেন এক গভীর সম্পর্ক।

পানভেলে চাঁদের হাট: জন্মদিনের মূল আয়োজন ছিল সালমানের পানভেলের ফার্মহাউসে। সেখানে পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়ে ঘরোয়া আয়োজন থাকলেও কার্যত বসেছিল চাঁদের হাট। ক্রীড়া ও বিনোদন জগতের নক্ষত্ররা হাজির হয়েছিলেন ভাইজানকে শুভেচ্ছা জানাতে।

  • অতিথি: ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি স্ত্রী সাক্ষী ও কন্যা জিভাকে নিয়ে উপস্থিত হন। সচরাচর পার্টিতে দেখা না গেলেও সালমানের টানে ছুটে আসেন অভিনেত্রী টাবু। এছাড়াও রণদীপ হুদা, আদিত্য রায় কাপুর, রাকুল প্রীত সিং এবং হুমা কুরেশিসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আলোকসজ্জায় মুম্বাই: সালমানের ৬০তম জন্মদিন উপলক্ষে বিশেষ সাজে সাজানো হয় মুম্বাইয়ের বান্দ্রা ওরলি সি লিংক। রঙিন আলোকসজ্জায় একদিকে ফুটে ওঠে সালমানের ছবি, অন্যদিকে লেখা ছিল ‘হ্যাপি বার্থডে ভাই’। মুম্বাইসহ ভারতের বিভিন্ন স্থানে ভক্তরা প্রিয় নায়কের জন্মদিন কেক কেটে উদযাপন করেন।

লুক ও পাপারাজ্জি: বর্তমানে ‘গালওয়ান’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকলেও জন্মদিনের রাতে সালমানকে দেখা গেছে একেবারে ক্লিনশেভ লুকে। পরনে ছিল তার সিগনেচার স্টাইল—কালো টি-শার্ট, নীল ডেনিম আর হাতে সেই পরিচিত ফিরোজা পাথরের ব্রেসলেট। ফার্মহাউসের বাইরে এসে তিনি পাপারাজ্জিদের সঙ্গে কেক কেটে আনন্দ ভাগ করে নেন।

ক্যারিয়ার ও পরিবার: ১৯৬৫ সালে মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম নেওয়া সালমানের বেড়ে ওঠা মুম্বাইতে। বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম খানের ছেলে সালমান ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। পরের বছরই ‘ম্যায়নে পেয়ার কিয়া’ তাকে সুপারস্টারের তকমা এনে দেয়। এরপর ‘তেরে নাম’ তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। দীর্ঘ এই পথচলায় যেকোনো বিতর্ক বা সংকটে পরিবারই তার সবচেয়ে বড় শক্তি হিসেবে পাশে থেকেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক আইজিপি মামুনকে

1

৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

2

ঢাকায় তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে

3

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট ঘিরে সারা দেশে পুলিশের বিশেষ নির

4

নবজাতকের মৃত্যুশোকে মুহ্যমান পাকিস্তানি অলরাউন্ডার

5

বহিষ্কৃত দুই নেতাকে দলে ফেরাল বিএনপি

6

দুই উপদেষ্টার পদত্যাগে মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন

7

মাংস কিনতে বেরিয়ে ভূমিকম্পে রেলিং ভেঙে নিহত রাফি,মা হাসপাতা

8

নির্বাচন পরিচালনায় এনসিপির ১৬ উপকমিটি গঠন

9

দিল্লিতে হামলার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই: পররাষ্ট্র

10

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ৩ ফিলিস্তিনি

11

রামুতে গহীন পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান; সরঞ্জাম ও গুলি উদ

12

হাতিয়ার মানুষের বিশ্বাস রক্ষা করব: হান্নান

13

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন একজন গ্রেফতার

14

ভারতে গোবর ও গোমূত্র দিয়ে ক্যানসারের ওষুধ তৈরির প্রকল্পে ব্য

15

মুস্তাফিজ ইস্যুতে কঠোর সরকার: বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষ

16

প্রাক্তন স্ত্রী রিনা দত্তকে চমকে দিলেন আমির

17

‘জুলাই সনদে স্বাক্ষর করলেও দুই ভাগে বিভক্ত রাজনৈতিক দলগুলো’

18

ব্রুনাইকে বিধ্বস্ত করে বাংলাদেশের ৮ গোলের জয়

19

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির বিতর্কিত মনোনয়ন বাতিলের দাবিতে মানব

20
সর্বশেষ সব খবর