Ziaur Rahman Bokul
প্রকাশ : মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের গোলাগুলিতে ছাত্রদল কর্মী নিহত, আহত ১৫

চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের গোলাগুলিতে ছাত্রদল কর্মী নিহত, আহত ১৫

চট্টগ্রামে গভীর রাতে যুবদলের দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে মো. সাজ্জাদ (২২) নামের এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
সোমবার (27 অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে নগরের বাকলিয়া এক্সেস রোডের বগার বিলমুখ এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। 
পুলিশ ও দলীয় সূত্র বলছে, ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়।
নিহত সাজ্জাদ নগর যুবদলের বিলুপ্ত কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) এমদাদুল হক বাদশার অনুসারী।
দলীয় সূত্র বলছে, এমদাদুল ও নগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহর অনুসারীদের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনায় জড়িত হিসেবে নাম আসা সিরাজের অনুসারী বোরহান উদ্দিন নগর ছাত্রদলের সাবেক আপ্যায়নবিষয়ক সম্পাদক। তবে তিনি এখন নিজেকে যুবদলের সংগঠক দাবি করে আসছেন। কিন্তু এখন যুবদলের কমিটি নেই।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত বলে জানা গেছে। গুলিতে একজন নিহত হয়েছেন। আহত আছেন বেশ কয়েকজন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ

1

নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: নির্বাচন কম

2

মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১০

3

চার অধ্যাদেশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিল অন্তর্বর্তী সরকা

4

ওসি পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাইয়ের পর কারাগারে ছাত্রদল নেতা রা

5

বেতন বাড়ানো অন্তর্বর্তী সরকারের কাজ নয়: ড. রিপন

6

রেলের ৬৪ শতাংশ পথই ট্রেন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ

7

বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে পাকিস্তানের কাছে বাংলাদেশের শোচন

8

ইমানদাররা ক্ষমতায় আসলে ইসলামী রাষ্ট্র কায়েম হয়: মামুনুল হ

9

ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেবে বিএনপি : তারেক রহমা

10

টানা তৃতীয় দিনের মতো ইরানজুড়ে চলছে বিক্ষোভ

11

মির্জা আব্বাসসহ বিএনপির ৪৫ নেতাকে নাশকতা মামলায় অব্যাহতি

12

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ ; ভারমুক্ত’ হতে পারেন তা

13

পশুখাদ্যের দাম বৃদ্ধিতে খামারিরা ক্ষতিগ্রস্ত: ফরিদা আখতার

14

সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু নিয়ে আইএসপিআরের বিবৃতি

15

একদল চলে গেছে, আরেকদল পেশিশক্তিতে চাঁদাবাজিতে নেমে পড়েছে: জ

16

ইসির শুনানি: আজ প্রথমার্ধে ২৭ আপিল মঞ্জুর, নামঞ্জুর ৫টি

17

চলে গেলেন অস্কারজয়ী নাট্যকার টম স্টপার্ড

18

বাড্ডায় এনসিপির অফিসে গুলি!

19

কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

20
সর্বশেষ সব খবর