Ziaur Rahman Bokul
প্রকাশ : বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘জামায়াত ক্ষমতায় এলে মানুষ শান্তিতে ঘুমাবে’: কটিয়াদীতে শফিকুল ইসলাম মোড়ল

‘জামায়াত ক্ষমতায় এলে মানুষ শান্তিতে ঘুমাবে’: কটিয়াদীতে শফিকুল ইসলাম মোড়ল

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চন্তিপাড়া বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত এই সভায় নেতাকর্মীদের ঢল নামে।

আচমিতা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. রহমাতুল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি আবুল কালাম আযাদ খোকার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী-পাকুন্দিয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মো. শফিকুল ইসলাম (মোড়ল)।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম মোড়ল বলেন, ‘‘আল্লাহকে সাক্ষী রেখে বলছি—জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে, কটিয়াদীর সার্বিক উন্নয়নে আমি নিজেকে সর্বাত্মকভাবে নিয়োজিত করব। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অফিস-আদালতের দুর্নীতি কঠোরভাবে প্রতিহত করা হবে।’’

তিনি আরও বলেন, ‘‘জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকলে সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি এমনভাবে সুদৃঢ় করা হবে, যাতে সাধারণ জনগণ ও মা-বোনেরা নিরাপদে এবং পর্দার সাথে চলাফেরা করতে পারেন।’’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইমরান হাসান। এছাড়া আরও বক্তব্য রাখেন মুমুরদিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. হাফিজুর রহমান, আচমিতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মো. জামান, মামুন পাইকসা এবং স্থানীয় নেতা সৈয়দ আলী উজ্জামান মহসিন প্রমুখ।

কর্মীসভায় জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় পুলিশের ওপর মাদক কারবারিদের হামলা, গ্রেফতার ১১

1

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানকে অব্যাহতি

2

কিশোরগঞ্জ-১ আসনে ত্যাগের প্রতীক ভিপি সোহেল

3

জুলাই আদেশ জারি হচ্ছে আজ

4

জোটের দুই নেতাকে বিএনপির সবুজ সংকেত

5

মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমালো এনবিআর

6

হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান, সরে গেলেন ইনকিলাব মঞ্চের

7

একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই সরকারের প্রধান কর্তব্য :

8

শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে ‘নরমালাইজ’ করতেই প্রথম আলোর এই জরিপ

9

তা‌রেক রহমা‌দের দে‌শে ফেরা‌কে কেন্দ্র ক‌রে ডিএমপির ট্রাফিক ন

10

শাহরুখের অনুপ্রেরণাই আমার জীবনে বড় পরিবর্তন আসে: জন সিনা

11

খুলনায় এনসিপি নেতাকে হত্যাচেষ্টা: দুই অভিযুক্ত গ্রেফতার

12

৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন, জানাজা ঘিরে নিরাপত্তা জোর

13

দুই বছর পর নতুন ছবি ও ওয়েব সিরিজে ফিরছেন মিম

14

শাহবাগের নাম হবে ‘শহীদ ওসমান হাদি চত্বর’

15

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টার দোয়া কামনা

16

হত্যাচেষ্টা মামলায় হাসিনা-জয়সহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ

17

মাহিয়া মাহির 'রুহ’টা ভারতে !

18

পল্টনে জামায়াতসহ ৮ দলের সমাবেশ দুপুরে

19

৪২ হাজার ভোটকেন্দ্রের ২৮ হাজারই ঝুঁকিতে

20
সর্বশেষ সব খবর