Deleted
প্রকাশ : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কক্সবাজারে খেলার সময় ৪ শিশুকে অপহরণ

কক্সবাজারে খেলার সময় ৪ শিশুকে অপহরণ

কক্সবাজারে টেকনাফে খেলার সময় ৪ শিশু-কিশোরকে অপহরণ করেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। প্রথমে ৬ জনকে অপহরণ করলেও পরে দুর্বৃত্তদের কবল থেকে দুইজন পালিয়ে এসেছে। ৪ জন এখনও দুর্বৃত্তদের হাতে আটক রয়েছে।

রোববার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান, স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ আহমদ।

অপহৃত শিশুরা হল- একই এলাকার অছিউর রহমানের ছেলে মো. মামুন (১৭), আবুল কাশেমের ছেলে আনোয়ার হোসেন (১৪), মো. ইসলামের ছেলে গিয়াস উদ্দিন (১৫) ও মো. হাসানের ছেলে আবু বক্কর ছিদ্দিক (১৩)।

ঘটনায় পালিয়ে আসা দুই শিশু-কিশোর হলো- একই এলাকার মো. আব্দুল্লাহর ছেলে ইসমাইল (১৭) ও আয়ুব আলীর ছেলে মো. শাহীন (১৩)।

স্থানীয়দের বরাতে স্থানীয় ইউপি সদস্য হাফেজ আহমদ বলেন, সন্ধ্যায় বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী পূর্ব পাড়ায় কয়েকজন শিশু-কিশোর মিলে খেলাধুলা করছিল। এক পর্যায়ে পাহাড় থেকে নেমে আসা দুর্বৃত্তদের একটি দল অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। এসময় ৬ শিশুকে জিম্মি করে গহীন পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়। পরে দুর্বৃত্তদের কবল থেকে ২ জন কৌশলে পালিয়ে আসতে সক্ষম হলেও অন্যরা এখনো জিম্মি রয়েছে।

স্থানীয় এ ইউপি সদস্য বলেন, ঘটনাটি শোনার পরপরই পুলিশকে অবহিত করা হয়েছে। তিনিসহ স্থানীয়রা মিলে অপহৃত শিশুদের উদ্ধারে পাহাড়ে সন্ধান তৎপরতা অব্যাহত রেখেছেন। 

তবে কি কারণে এসব শিশুদের অপহরণ করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রতিবারের মতো মুক্তিপণ আদায়ে এই অপহরণের ঘটনা হয়েছে ধারণা হাফেজ আহমদের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, খবরটি শোনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন ধরণের অভিযোগ পুলিশকে দেয়নি। 

তারপরও ঘটনার ব্যাপারে তথ্য সংগ্রহ করার পাশাপাশি অপহৃতদের উদ্ধারে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, গত ১ বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৬৪ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। আর ভুক্তভোগীদের দাবি তাদের অধিকাংশই মুক্তিপণের বিনিময়ে ফিরে এসেছে।

আযহার/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতা কিবরিয়া হত্যায় বেরিয়ে আসছে যেসব তথ্য

1

টাকা আত্মসাতের অভিযোগে মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়া

2

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

3

মেসিকে জার্সি উপহার দিলেন টেন্ডুলকার

4

মুগদায় ভূমিকম্পে ছাদের রেলিং ধসে নিরাপত্তাকর্মীর মৃত্যু

5

গণভোটের ফলাফল জানালো ইসি

6

হাসনাতের আসন থেকে সরে দাঁড়াচ্ছে জামায়াত প্রার্থী

7

কুমিল্লা-৩ আসনেও আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

8

শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তারের দাবি জাসদের

9

গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ

10

যমুনায় বিএনপির প্রতিনিধি দল

11

দেশ রক্ষায় তারেক রহমানের স্পষ্ট বার্তা!

12

কুমিল্লায় বিএনপি মনোনয়ন প্রত্যাশী মনোয়ারের বাড়িতে আগুন

13

'আমরা কাঁদতে নয়, ফাঁসির দাবি নিয়ে এসেছি'

14

পেছালো বেগম জিয়ার লন্ডন যাত্রা

15

চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?

16

আগুনের ধোঁয়া শাহজালালের বহির্গমন টার্মিনালে, আতঙ্কিত যাত্রীর

17

হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিলেন

18

বাড্ডায় এনসিপির অফিসে গুলি!

19

ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধের জন্যই আইনসভার উচ্চকক্ষ: অধ্যা

20
সর্বশেষ সব খবর