Deleted
প্রকাশ : সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতাকে পুরস্কৃত করলেন জামায়াত- বিএনপির নেতারা

জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতাকে পুরস্কৃত করলেন  জামায়াত- বিএনপির নেতারা

একসময় ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন, এখন বিএনপি-জামায়াতের মঞ্চে পুরস্কার নিচ্ছেন, এমন চিত্রই এখন আলোচনায় কিশোরগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান রোকেলকে ঘিরে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একাধিক হত্যাকাণ্ডের তিন মামলার আসামি এই সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি পদপ্রার্থী সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন নতুন ভূমিকায়। এই রোকেল ছিলেন ইটনা উপজেলার এলংজুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। 

অনুষ্ঠানটির আয়োজককে দেখা গেছে সাবেক আমলের শীর্ষ নেতাদের নিয়ে একাধিক অনুষ্ঠানের আয়োজন করতে। আলোচ্য রোকেলকে আনুষ্ঠানিক ভাবে পুরস্কৃত করে আওয়ামী লীগের সাথে একটা গোপন লিংক তৈরী করে রাখার একটি অপচেষ্টা বলে অনেকেই মনে করছেন।  

সম্প্রতি কিশোরগঞ্জ জেলায় এক অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাত থেকে পুরস্কার গ্রহণ করতে দেখা গেছে তাকে। ওই একই মঞ্চে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের জেলা আমির ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আবু হানিফ। তিনিও পুরস্কার তুলে দেন রোকেলের হাতে। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন সাবেক এমপি তৌফিকের ঘনিষ্ঠ সহচর ও স্থানীয়ভাবে পরিচিত ‘পিএস’ নামে এক ব্যক্তি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, একসময় আওয়ামী লীগের রাজনীতিতে প্রভাবশালী হিসেবে পরিচিত রোকেলের এই আকস্মিক অবস্থান পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে “নৈতিকতার পতন ও সুযোগসন্ধানী রূপান্তরের” প্রতিচ্ছবি।

স্থানীয় সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘর্ষে ঘটে যাওয়া একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় রোকেলের নাম তিনটি মামলা আমলে নেয়া হয়। সে সময় তিনি ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী এবং সংগঠনের অন্যতম প্রভাবশালী নেতা।

এলাকার কয়েকজন জানান, রোকেল একসময় সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছেলে এমপি তৌফিকের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসেবেও কাজ করেছেন। পরে নানা বিতর্ক ও মামলার পর তিনি রাজনৈতিক আশ্রয়ের খোঁজে বিএনপি ঘরানার রাজনীতির ছায়ায় আশ্রয় নেন।

সেই প্রভাবশালী মহলের চাপে এখনো তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছেনা। রাজনৈতিক মহলে এখন জোর গুঞ্জন একসময়ের ছাত্রলীগ নেতা, হত্যা মামলার আসামি কীভাবে বিএনপি ও জামায়াতের সাথে একই মঞ্চে  স্থান পেলেন?

এ প্রশ্নের উত্তর মিলছে না কারও মুখে, কিন্তু ঘটনাটি স্থানীয় রাজনীতিতে নৈতিক স্খলনের এক নতুন দৃষ্টান্ত হয়ে উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিকে হত্যাচেষ্টা: র‍্যাবের হাতে গ্রেফতার মাসুদের ঘনিষ্ঠ সহ

1

হাসিনার মামলার রায় শুনতে ট্রাইব্যুনালে এলেন জুলাইযোদ্ধারা

2

ঢাকার আবহাওয়া যেমন থাকবে আজ

3

অস্তিত্ব সংকটে সাভারের ‘গোলাপ গ্রাম’

4

জামায়াত-বিরোধী ছেলের বক্তব্যে ক্ষুব্ধ বাবা, সম্পর্ক ছিন্নের

5

ভূমিকম্প আতঙ্ক, টঙ্গীতে আহত কারখানার ২ শতা‌ধিক শ্রমিক

6

পদত্যাগ করলেন দুই ছাত্র উপদেষ্টা

7

ট্রাফিক বিভাগে অনিয়ম: ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের ব

8

‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’

9

কনকনে শীতের রাতে রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর বাবা আটক

10

মধ্যবর্তী নির্বাচনে হারলে অভিশংসন করা হতে পারে, উদ্বিগ্ন ট্র

11

ঝিনাইদহে রমরমা সুদের কারবারে পথে বসছে হাজারো মানুষ

12

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

13

ফ্যাসিবাদকে আপনার ঘাড়ে চাপতে দিয়েন না: উপদেষ্টা আসিফের

14

ঢাকা-থিম্পু সম্পর্ক সুদৃঢ় করেছে ভুটানের প্রধানমন্ত্রীর সফর:

15

কটিয়াদীতে সাংবাদিকে হুমকি বিএনপির নেতার বিরুদ্ধে থানায় অভি

16

অর্ধশত নেতাকর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন ছাত্রশিবিরের সাবেক

17

ছলচাতুরি করে ক্ষমতায় থাকার সুযোগ নেই: মান্না

18

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

19

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম নিলেন আসিফ

20
সর্বশেষ সব খবর